খেলাধুলা

বিপিএল না থাকলেও ক্রিকেটারদের আয় বাড়াতে বড় উদ্যোগ বিসিবির

স্পোর্টস ডেস্ক

২৮ দিন আগে


বিপিএল না থাকলেও ক্রিকেটারদের আয় বাড়াতে বড় উদ্যোগ বিসিবির

ছবি: সংগৃহীত


চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে না গড়ালেও ক্রিকেটারদের আয় ও সুযোগ-সুবিধা বাড়াতে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় লাখ টাকা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবি সভাপতি তামিম ইকবালের ভাষ্য অনুযায়ী, এর ফলে একজন ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটের পুরো মৌসুম খেললে বছরে প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকা আয় করতে পারবেন।

তামিম ইকবাল বলেন, ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সঙ্গে এ বিষয়ে একাধিক বৈঠক হয়েছে। কোয়াব একটি প্রস্তাব দেওয়ার পর বিসিবির পক্ষ থেকেও পাল্টা প্রস্তাব দেওয়া হয়। পরে নিজেদের মধ্যে আলোচনা করে ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘একজন খেলোয়াড় ঘরোয়া ক্রিকেটের পুরো সিজন খেললে বছরে ৩৫-৪০ লাখ টাকা করে পাবে।’

বিপিএল না হওয়ায় ক্রিকেটারদের আর্থিক ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিসিবি সভাপতি। তার মতে, ঘরোয়া ক্রিকেটের পুরো মৌসুমে অংশ নিয়ে ক্রিকেটাররা যেন ভালো আয় করতে পারেন, সে সুযোগ তৈরি করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

তামিম আরও বলেন, ক্রিকেটারদের সঙ্গে বিসিবির সম্পর্ক খারাপ হওয়ার কোনো প্রশ্নই নেই। বরং এই সম্পর্ক আরও ভালো হওয়া দরকার। ক্রিকেটারদের জন্য কাজ করতেই তারা দায়িত্বে এসেছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘অনেক সময় অনেক বেইজ্জতি করা হয়েছে ক্রিকেটারদের। আমার নতুন করে কিছু বলার দরকার নেই।’

নিজের ক্রিকেটার পরিচয়ের কথা তুলে ধরে তামিম বলেন, তিনি নিজে ক্রিকেট খেলেছেন এবং ক্রিকেটারদের সঙ্গে থেকে তাদের ভালো-মন্দ বোঝার অভিজ্ঞতা রয়েছে। তাই ক্রিকেটারদের জন্য যা করা প্রয়োজন, বিসিবি সেটিই করার চেষ্টা করবে বলে জানান তিনি।


রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারাল পর্তুগাল
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারাল পর্তুগাল

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে পর্তুগাল দলে নানা আলোচনা চললেও মাঠের পারফরম্যান্সে তার প্রভাব দেখা যায়নি। উয়েফা নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে দাপুটে ফুটবল খেলে ৪-২ গোলের জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে অনুষ্ঠিত ম্যাচে রোনালদোকে ছাড়াই জয় তুলে নেয় পর্তুগিজরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে তারা।নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে

৫ ঘন্টা আগে


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

৩ দিন আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

৫ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom