রাজনীতি

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

১ মাস আগে


বিরোধীদলীয় নেতার সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত


আজ ১৭ জুন (বুধবার) সকাল ১১:৩০ টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি’র সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের মান্যবর রাষ্ট্রদূত মি. ড. জালিল রহিমি জাহানাবাদি এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

ইরানের মান্যবর রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট কাউন্সেলর মি. এসরাফিল আমিরি গোরজাদ্দিনি (Mr. Esrafil Amiri Gorzaddini), ইরান কালচারাল কাউন্সেলর মি. মাহদি মোলারস এবং মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স অফিসার (দোভাষী) মি. মাহফুজুল হক।

সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ইরানের মধ্যকার ঐতিহাসিক, বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক, দ্বিপাক্ষিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও সংস্কৃতি বিনিময়, স্বাস্থ্যসেবা এবং মুসলিম বিশ্বের সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে মান্যবর রাষ্ট্রদূত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সাফল্য ও ডা. শফিকুর রহমানের বিরোধী দলীয় নেতা হওয়ায় তাকে অভিনন্দন জানান। পাশাপাশি, আদর্শভিত্তিক রাজনৈতিক দল হিসেবে জামায়াতের গঠনমূলক ও বুদ্ধিবৃত্তিক কাজেরও প্রশংসা করা হয়।

মাননীয় বিরোধীদলীয় নেতা সাম্প্রতিক যুদ্ধে নিহত ইরানের সকল নাগরিকদের জন্য দুঃখ ও সহানুভূতি প্রকাশ করেন। এই যুদ্ধে জানমালের ব্যাপক ক্ষয় ক্ষতিতেও তিনি শোক প্রকাশ করেন। জামায়াতের সম্মানিত আমীর এসময় নিহত সকলের মাগফিরাত কামনা করেন।

বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে এসময় যুদ্ধ বিরতি ত্বরান্বিত করার স্বার্থে শান্তি চুক্তি সাক্ষর করায় ইরানকে ধন্যবাদ দেয়া হয় এবং শান্তি আলোচনা এগিয়ে নেয়ার ক্ষেত্রে ইরানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করা হয়। সেই সাথে এ চুক্তি কার্যকর থাকবে বলে আশা প্রকাশ করা হয়। ইরান আগামী দিনগুলোতে প্রতিবেশী মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে এবং ইরান ও বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে আরো সমৃদ্ধ ও উন্নত হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

দু'পক্ষ এসময় পার্লামেন্টারী ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন, তেহরান-ঢাকা সরাসরি ফ্লাইট, মেডিকেল টুরিজম নিয়ে আলোচনা করেন। আলোচনার এক পর্যায়ে জাতীয় সংসদে মাননীয় বিরোধীদলীয় নেতা ইরান সরকারের পক্ষ থেকে বাংলাদেশে বিশ্বমানের একটি হাসপাতাল চালু করার প্রস্তাব দেন।

ইরানের মান্যবর রাষ্ট্রদূত বাংলাদেশ ও ইরানের বিদ্যমান সুসম্পর্কের প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ব্যাপারে ইরানের আগ্রহ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে ইরান সরকারের সদিচ্ছা পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাতে মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।


তারেক রহমানকে নিয়ে ফেসবুক পোস্ট, এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে মামলা
তারেক রহমানকে নিয়ে ফেসবুক পোস্ট, এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আপত্তিকর ও মানহানিকর’ পোস্ট করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিবের পদ থেকে সাময়িক অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।রোববার (২ আগস্ট) রাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস...

২ ঘন্টা আগে


‘গুলি করে মেরে ফেলো, গণভবনেই কবর দাও’—ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ঘিরে বিস্ফোরক অভিযোগ
‘গুলি করে মেরে ফেলো, গণভবনেই কবর দাও’—ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ঘিরে বিস্ফোরক অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের শেষ পর্যায়ে দেশত্যাগের আগমুহূর্ত পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে অনড় ছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে পদত্যাগের পরামর্শ দিলে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে...

২ ঘন্টা আগে


‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম
‘দেশে পরিবর্তন হয়নি, এক দফা বাস্তবায়নও অসম্পূর্ণ’—নাহিদ ইসলাম

চব্বিশের গণ-অভ্যুত্থানে ঘোষিত ‘এক দফা’ এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, শেখ হাসিনার পদত্যাগ হলেও আন্দোলনের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ, যা এখনো অর্জিত হয়নি।সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি)...

১৪ ঘন্টা আগে


সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিস্তারিত:বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, দেশের চলমান রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন...

১৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom