বিশ্ব জ্বালানি খাতে ‘ইতিহাসের সবচেয়ে বড় সংকট’-আইইএ প্রধানের সতর্কবার্তা
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
চলমান বৈশ্বিক সংঘাত ও ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে বিশ্ব বর্তমানে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখোমুখি হয়েছে বলে মন্তব্য করেছেন ফাতিহ বিরোল, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর প্রধান।
ফ্রান্স ইন্টার রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “পেট্রোল ও গ্যাস সংকটের প্রভাব এবং রাশিয়াকে ঘিরে পরিস্থিতি—সব মিলিয়ে এই সংকট ইতোমধ্যেই বিশাল আকার নিয়েছে। এটি সত্যিই ইতিহাসের সবচেয়ে বড় সংকট।”
ফাতিহ বিরোল আরও জানান, চলমান ভূরাজনৈতিক অস্থিরতা এবং জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়িয়ে দিচ্ছে, যা বৈশ্বিক অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। বিশেষ করে বড় শক্তিগুলোর মধ্যে সংঘাত পরিস্থিতি জ্বালানি সরবরাহ চেইনকে ঝুঁকির মধ্যে ফেলেছে।
সংকট মোকাবিলায় গত মার্চ মাসে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর সদস্য দেশগুলো কৌশলগত মজুত থেকে রেকর্ড পরিমাণ ৪০০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার সিদ্ধান্ত নেয়। যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনার কারণে সৃষ্ট বাজার অস্থিরতা সামাল দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়।
জ্বালানি বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে এই অস্থিরতা অব্যাহত থাকলে তেলের দাম আরও বাড়তে পারে, যার প্রভাব উন্নয়নশীল দেশগুলোর ওপর বেশি পড়বে। ফলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প উৎসের ওপর নির্ভরতা বাড়ানো এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এখন সময়ের দাবি হয়ে উঠেছে।
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
১০ ঘন্টা আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
১১ ঘন্টা আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
১১ ঘন্টা আগে
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...
১ দিন আগে
