বিশ্ববাজারে ফের কমল সোনার দাম
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান ও বন্ডের সুদের হার বাড়ায় বিশ্ববাজারে আবারও কমেছে সোনার দাম। টানা এক সপ্তাহের দরপতনে মূল্যবান ধাতুটির দাম বড় ধরনের পতনের মুখে পড়েছে।
শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১২টা ৩৩ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪০ দশমিক ০৬ ডলারে নেমে আসে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত সোনার দাম কমেছে প্রায় ৩ দশমিক ৪ শতাংশ। আর মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৬২ দশমিক ৩০ ডলারে স্থির হয়েছে।
বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হ্যান তান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সোনা ব্যবসায়ীরা আপাতত অতিরিক্ত আশাবাদী হতে চাইছেন না। কারণ মার্কিন ফেডারেল রিজার্ভ এখনো কঠোর আর্থিক নীতি বজায় রেখেছে।
তিনি বলেন, আগামী মাসগুলোতে সোনার দামের গতিপথ অনেকটাই ফেডের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। মার্কিন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি শ্রমবাজারের সম্ভাব্য দুর্বলতা ফেড কীভাবে মোকাবিলা করে, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৬০ দশমিক ৩৬ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ২ শতাংশ কমে ১ হাজার ৬৯২ দশমিক ৯০ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ১৬৫ দশমিক ৭৫ ডলারে নেমেছে। তিনটি ধাতুরই সাপ্তাহিক দরপতন হয়েছে।
শিমের কেজি ২০০ বেশি দামে তেল-চিনি-এলপিজি
রাজধানীর বাজারে শীতের আগাম সবজি হিসেবে শিমের দাম বেড়ে কেজিপ্রতি ২০০ টাকায় উঠেছে। একই সঙ্গে সরবরাহ সংকটের কারণে নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যের (এমআরপি) চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল ও চিনি। এলপিজি গ্যাসের ক্ষেত্রেও সরকার নির্ধারিত দামের তুলনায় কয়েকশ টাকা বেশি গুনতে হচ্ছে ভোক্তাদের।শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর রায়ের বাজার,...
১ দিন আগে
১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ২,৫০০ টাকা
কৃত্রিম সংকটের অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দাম। ১২ কেজির একটি সিলিন্ডারের সরকারি নির্ধারিত মূল্য ১ হাজার ৫৮৫ টাকা হলেও বর্তমানে অনেক এলাকায় তা ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে প্রতি সিলিন্ডারে ভোক্তাদের বাড়তি গুনতে হচ্ছে প্রায় ৭০০ থেকে ১
২ দিন আগে
ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
ইসলামি ধারার ব্যাংকগুলোর ‘ইসলামিক ক্রেডিট কার্ড’ পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় কার্ডের ব্যবহার, ব্যাংকের মাশুল আদায়, গ্রাহক সুরক্ষা, অননুমোদিত লেনদেন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা...
৪ দিন আগে
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...
৭ দিন আগে
