বিশ্বের দূষিত শহরের তালিকায় নয়াদিল্লি শীর্ষে, ঢাকার অবস্থান তৃতীয়
অনলাইন ডেস্ক
বিশ্বব্যাপী বায়ুদূষণের দিক থেকে আজকের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের নয়াদিল্লি। শহরটির বায়ুমানের একিউআই স্কোর ৩৬৮—যা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ের মধ্যে পড়ে এবং নাগরিকদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ার–এর প্রকাশিত তথ্যে দেখা যায়, ২৪৫ স্কোর নিয়ে ঢাকার অবস্থান তৃতীয়, যা ‘খুব অস্বাস্থ্যকর’ মাত্রার বায়ু নির্দেশ করে।
একই সময়ে কলকাতা ২৫৬ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। চতুর্থ স্থানে রয়েছে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ (স্কোর ২১০) এবং পঞ্চম স্থানে চীনের চেংদু (স্কোর ১৯৬)।
একিউআই স্কোর কী নির্দেশ করে
- ০–৫০: ভালো
- ৫১–১০০: মাঝারি
- ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
- ১৫১–২০০: অস্বাস্থ্যকর
- ২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর
- ৩০১–৪০০: ঝুঁকিপূর্ণ
বিশেষজ্ঞদের মতে, একিউআই ২০১–৩০০ হলে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের বাইরে কার্যক্রম সীমিত রাখতে হয়। আর ৩০০-এর ওপরে স্কোর শহরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন পলাতক ফ্যাসিস্টরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের রাজনীতিতে আমি কোনো অস্থিরতা দেখছি না। পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। আমরা কোনো
৫০ মিনিট আগে
নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে
দেশে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার পর পাওয়া যায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। তবে নতুন ভোটার হতে হলে অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং সম্পন্ন করতে হবে বায়োমেট্রিক নিবন্ধন।নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের জাতীয়...
৩ ঘন্টা আগে
Garment worker
পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে আবারও বৈঠকে বসছে মজুরি বোর্ডতৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ড আবারও সভা ডেকেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ...
১৬ ঘন্টা আগে
পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।এ সফরে স্পিকারের সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী,
১ দিন আগে
