বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে আবারও পিছিয়েছে বাংলাদেশ, নেমেছে ৯৭তম স্থানে
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আবারও পিছিয়েছে বাংলাদেশ। হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত ২০২৬ সালের জুলাই সংস্করণের হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের অবস্থান নেমে এসেছে ৯৭তম স্থানে। বছরের শুরুতে প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৫তম।
লন্ডনভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স ২১ জুলাই তাদের সর্বশেষ সূচক প্রকাশ করে। বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি সম্ভাব্য ভ্রমণ গন্তব্যের তথ্য বিশ্লেষণ করে এ সূচক প্রস্তুত করা হয়েছে।
সূচক অনুযায়ী, বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই অথবা অন-অ্যারাইভাল ভিসা সুবিধায় বিশ্বের ৩৫টি দেশে ভ্রমণ করতে পারেন। ২০২৬ সালের জানুয়ারি এবং ২০২৫ সালের সূচকে এই সংখ্যা ছিল ৩৭। অর্থাৎ ছয় মাসের ব্যবধানে বাংলাদেশ দুটি সহজ ভ্রমণ গন্তব্য হারিয়েছে।
তবে গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। ২০২৫ সালের জুলাইয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম, যা থেকে এবার তিন ধাপ এগিয়ে ৯৭তম স্থানে এসেছে।
সর্বশেষ সূচকে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ৯৭তম অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। দুই দেশের নাগরিকরাই ৩৫টি দেশে ভিসামুক্ত বা সহজ ভিসা সুবিধা পান।
বাংলাদেশিদের জন্য ৩৫টি সহজ ভ্রমণ গন্তব্য
বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ১৭টি দেশে সম্পূর্ণ ভিসামুক্ত প্রবেশাধিকার পান। দেশগুলো হলো—রুয়ান্ডা, বাহামাস, বার্বাডোজ, জাম্বিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, ডমিনিকা, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাট, কুক আইল্যান্ডস, ভানুয়াতু, ফিজি, কিরিবাতি, মাইক্রোনেশিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।
এ ছাড়া ১৪টি দেশে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা রয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে ভুটান, বুরুন্ডি, মালদ্বীপ, নেপাল, কম্বোডিয়া, তিমুর-লেস্তে, কোমোরোস, জিবুতি, গিনি-বিসাউ, মাদাগাস্কার, সিয়েরা লিওন, নিউই, সামোয়া ও টুভ্যালু।
এছাড়া ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) সুবিধা পাওয়া যায় শ্রীলঙ্কা, কেনিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিসসহ কয়েকটি গন্তব্যে, যেখানে ভ্রমণের আগে অনলাইনে অনুমোদন নিতে হয়।
দুই দশকে ধারাবাহিক অবনতি
হেনলি পাসপোর্ট ইনডেক্সের তথ্য অনুযায়ী, ২০০৬ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৬৮তম। এরপর ধীরে ধীরে অবনতি হতে থাকে। ২০২১ সালের জুলাইয়ে বাংলাদেশের অবস্থান নেমে যায় ১০৮তম স্থানে, যা ছিল এ পর্যন্ত সর্বনিম্ন।
পরবর্তী সময়ে কিছুটা উন্নতি হলেও অবস্থান এখনও নিম্নমুখী পর্যায়েই রয়েছে। ২০২২ সালে বাংলাদেশ ছিল ১০৩তম, ২০২৩ সালে ১০১তম, ২০২৪ সালে ৯৭তম, ২০২৫ সালে ১০০তম এবং ২০২৬ সালের জানুয়ারিতে ৯৫তম স্থানে উঠে এলেও জুলাইয়ে আবার নেমে এসেছে ৯৭তম স্থানে।
শীর্ষে সিঙ্গাপুর
২০২৬ সালের জুলাই সূচকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা আগাম ভিসা ছাড়াই ১৯২টি দেশে ভ্রমণ করতে পারেন।
দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত, যাদের নাগরিকরা ১৮৮টি দেশে সহজে প্রবেশ করতে পারেন।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের, যার অবস্থান ৫২তম। এরপর রয়েছে ভারত (৮১তম), ভুটান (৮৮তম), মিয়ানমার (৯১তম), শ্রীলঙ্কা (৯৪তম), বাংলাদেশ (৯৭তম), নেপাল (৯৮তম) এবং পাকিস্তান (১০১তম)।
সূচকের সর্বশেষ অবস্থানে রয়েছে আফগানিস্তান, যার নাগরিকরা মাত্র ২২টি দেশে ভিসামুক্ত বা সহজ প্রবেশ সুবিধা পান।
আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই বর্তমান সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল
বর্তমান সরকার দেশে আইনের শাসন, ন্যায়বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, “আমাদের...
১৯ মিনিট আগে
নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা নিয়ে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
আগস্ট মাসকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী আওয়ামী লীগের বিভিন্ন ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবং সাধারণ জনগণকেও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।রোববার (২ আগস্ট) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ...
৪৪ মিনিট আগে
সরকারের নতুন সিদ্ধান্তে শাহবাগ ছাড়লেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা
সরকারের নতুন সিদ্ধান্ত ও আশ্বাসের পর রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে যোগদান ও পদায়নের নতুন সময়সূচি ঘোষণা করায় আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেন।রোববার (২ আগস্ট) রাজধানীর শাহবাগে কয়েক ঘণ্টার অবস্থান কর্মসূচি শেষে প্রাথমিক...
৬ ঘন্টা আগে
দুপুরের মধ্যে তিন অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা নিজস্ব প্রতিবেদক
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিনটি অঞ্চলে রোববার (২ আগস্ট) দুপুরের মধ্যে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।রোববার দুপুর ১টা পর্যন্ত...
৮ ঘন্টা আগে
