বিনোদন
ফিফা বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার জয় চান শোবিজ তারকারা

বিনোদন ডেস্ক

১৪ দিন আগে


বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার জয় চান শোবিজ তারকারা

ছবি: সংগৃহীত


ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান শক্তি স্পেন। দুই দলের তারকাসমৃদ্ধ স্কোয়াড ও দারুণ ফর্মের কারণে ম্যাচটি ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তুমুল উন্মাদনা। বাংলাদেশের শোবিজ অঙ্গনেও সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে। দেশের অনেক অভিনয়শিল্পী ও সংগীতশিল্পী ফাইনালে আর্জেন্টিনার জয় এবং লিওনেল মেসির হাতে আরও একটি বিশ্বকাপ শিরোপা দেখতে চান।

চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা জানান, ছোটবেলা থেকেই কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার খেলা ও ব্যক্তিত্ব তাকে আর্জেন্টিনার সমর্থকে পরিণত করেছে। পরিবারের সবাইও একই দলের সমর্থক।

পূর্ণিমা বলেন, “আর্জেন্টিনায় ম্যারাডোনা ছিল, এখন মেসি আছে। তাই আর্জেন্টিনাকেই সমর্থন করি।” তিনি আশা প্রকাশ করেন, ফাইনালের ট্রফি এবারও মেসিদের হাতেই উঠবে।

অভিনেতা জাহিদ হাসান মনে করেন, ফাইনালে দুই দলই সমানভাবে শক্তিশালী হলেও অভিজ্ঞতার বিচারে আর্জেন্টিনা কিছুটা এগিয়ে।

তার ভাষায়, “এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দুর্দান্ত ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা কিছুটা এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত বোঝাপড়া এবং বড় ম্যাচ খেলার মানসিকতা বাড়তি সুবিধা দিতে পারে।”

অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে বসেই আর্জেন্টিনার ম্যাচ উপভোগ করেছেন। ফাইনালের আগে তিনি বলেন, আর্জেন্টিনার প্রতি তাদের সমর্থন কেবল ফুটবল নয়, আবেগেরও বিষয়।

নাদিয়া বলেন, “আমরা যারা আর্জেন্টিনার সমর্থক, তারা সব সময় ভালোবাসা আর আবেগ নিয়ে দলের পাশে থেকেছি। আমাদের আছে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। গত কয়েক বছরে বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফাইনালিসিমায় যে ধারাবাহিকতা দলটি দেখিয়েছে, তাতে আবারও শিরোপা জয়ের স্বপ্ন দেখছি।”

কণ্ঠশিল্পী আতিয়া আনিসার বিশ্বাস, শিরোপাটি মেসিরই প্রাপ্য।

তিনি বলেন, “আমি কোনো পরিসংখ্যান বা যুক্তি দেখাতে চাই না। আমার কাছে মেসিই বিশ্বের সেরা ফুটবলার। কাপটা তাঁর হাতেই মানায়।”

সংগীতশিল্পী দিলশাদ নাহার কণাও আর্জেন্টিনার জয় নিয়ে আশাবাদী। তার মতে, সাম্প্রতিক বছরগুলোতে দলটির ধারাবাহিক সাফল্য ফাইনালেও আত্মবিশ্বাস যোগাবে।

অন্যদিকে লাক্স তারকা মিম মানতাসাও বিশ্বাস করেন, টানা সাফল্যের ধারা বজায় রেখে বিশ্বকাপের ট্রফি আবারও আর্জেন্টিনার হাতেই উঠবে।

ফুটবলপ্রেমীদের মতো বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও এখন অপেক্ষায়-শেষ বাঁশি বাজলে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট কার মাথায় ওঠে, সেই উত্তর জানার।


শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অস্বস্তি হয়নি: সাবিলা নূর
শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অস্বস্তি হয়নি: সাবিলা নূর

অভিনেত্রী সাবিলা নূর ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দাতেও নিজের অবস্থান তৈরি করছেন। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই সহশিল্পী হিসেবে পান ঢালিউড সুপারস্টার শাকিব খানকে।সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং পর্দার রোমান্টিক দৃশ্যে অভিনয় নিয়ে খোলামেলা কথা বলেন সাবিলা...

৪ দিন আগে


বিশ্বমুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
বিশ্বমুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে। স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, দেশের দর্শকরা ৩০ জুলাই থেকেই সিনেমাটি দেখতে পারবেন। বিশ্বের অধিকাংশ দেশ, যুক্তরাষ্ট্রসহ, ছবিটি মুক্তি পাবে ৩১ জুলাই।এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম চলচ্চিত্র এবং ‘স্পাইডার-ম্যান’ সিরিজের চতুর্থ কিস্তি। সিনেমাটি পরিচালনা করেছেন...

৪ দিন আগে


যুক্তরাষ্ট্রে প্রথম একক সংগীতানুষ্ঠানে মঞ্চে উঠছেন অপূর্ব
যুক্তরাষ্ট্রে প্রথম একক সংগীতানুষ্ঠানে মঞ্চে উঠছেন অপূর্ব

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি গায়ক হিসেবেও দর্শকদের কাছে পরিচিত। বিভিন্ন টেলিভিশন নাটকে নিজের কণ্ঠে গান শোনানোর পর এবার প্রথমবারের মতো একক সংগীতানুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন তিনি।আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’। অনুষ্ঠানের আয়োজন করছে ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট।আয়োজকদের তথ্য...

৪ দিন আগে


ফেসবুক অনুসারীতে সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি, দেশের নতুন রেকর্ড
ফেসবুক অনুসারীতে সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি, দেশের নতুন রেকর্ড

ফেসবুক অনুসারীর সংখ্যায় বাংলাদেশের সব তারকাকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। দীর্ঘদিন ধরে শীর্ষস্থান ধরে রাখা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়িয়ে বর্তমানে দেশের সবচেয়ে বেশি ফেসবুক অনুসারীর মালিক তিনি।সোমবার (২৮ জুলাই) সকালে দুই তারকার অফিসিয়াল ফেসবুক পেজ পর্যালোচনায় দেখা যায়, পরীমনির...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom