বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানালেন নেতানিয়াহু
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচকে ঘিরে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের আগে তিনি আর্জেন্টিনা দলের প্রতি শুভকামনা জানান। বিষয়টি জানিয়েছে টাইমস অব ইসরাইল।
প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়ানিশের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু এই মন্তব্য করেন। বৈঠকে রাষ্ট্রদূত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পক্ষ থেকে একটি বার্তা পৌঁছে দেন।
এর জবাবে নেতানিয়াহু বলেন, “হাভিয়ের, আপনি একজন সত্যিকারের বন্ধু। আপনি আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আমরা আর্জেন্টিনার পাশে আছি এবং নানা ক্ষেত্রেই তাদের সমর্থন করি। আগামীকালের ম্যাচের জন্যও শুভকামনা রইল। শুভকামনা আর্জেন্টিনার জন্য।”
বিশ্লেষকদের মতে, এবারের বিশ্বকাপ ফাইনাল কেবল ফুটবলীয় প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই সীমাবদ্ধ নেই। আর্জেন্টিনা ও স্পেনের বর্তমান সরকারের মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে ভিন্ন কূটনৈতিক অবস্থানের কারণে ম্যাচটি নিয়ে রাজনৈতিক আলোচনা ও প্রতীকী ব্যাখ্যাও সামনে এসেছে।
বর্তমান আর্জেন্টাইন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই প্রকাশ্যে ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। অন্যদিকে স্পেনের সরকার গাজা পরিস্থিতি নিয়ে ইসরাইলের কঠোর সমালোচনা করেছে এবং ফিলিস্তিন ইস্যুতে তুলনামূলকভাবে ভিন্ন অবস্থান নিয়েছে।
এদিকে, ফাইনালকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে বিভিন্ন ধরনের বিতর্কও ছড়িয়ে পড়েছে। পাশাপাশি কিছু প্ল্যাটফর্মে ইহুদিবিদ্বেষী ষড়যন্ত্রতত্ত্ব প্রচারের অভিযোগও উঠেছে। এসব বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ও সংবাদমাধ্যম উদ্বেগ প্রকাশ করেছে।
তবে ফুটবল বিশ্লেষকদের মতে, রাজনৈতিক বিতর্কের বাইরে মাঠের লড়াইয়ে মূল আকর্ষণ থাকবে দুই শক্তিশালী দলের শিরোপা জয় এবং বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নেওয়ার প্রতিযোগিতা।
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...
১ মাস আগে
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...
১ মাস আগে
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...
১ মাস আগে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ
১ মাস আগে
