জেলার খবর

বিশ্বকাপ উন্মাদনায় টানানো ২০ ফুটের আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় জিডি

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


বিশ্বকাপ উন্মাদনায় টানানো ২০ ফুটের আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় জিডি

ছবি: সংগৃহীত


ফিফা বিশ্বকাপের আবহে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আর্জেন্টিনা সমর্থকদের টাঙানো প্রায় ২০ ফুট দীর্ঘ একটি বিশালাকার পতাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক সমর্থক। পুলিশ বলছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

শনিবার (২০ জুন) সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী মধ্যপাড়া গ্রামের একটি ক্রীড়াপ্রেমী ক্লাবের সদস্যরা নিজ উদ্যোগে চাঁদা তুলে প্রায় ২০ ফুট দীর্ঘ ও ৬ ফুট প্রস্থের একটি আর্জেন্টিনার জাতীয় পতাকা তৈরি করেন। পরে বিশ্বকাপ উপলক্ষে সেটি এলাকার নদীর তীরসংলগ্ন একটি উঁচু খুঁটিতে টাঙিয়ে দেওয়া হয়।

তবে বৃহস্পতিবার (১৯ জুন) গভীর রাতে দুর্বৃত্তরা পতাকাটি খুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন স্থানীয়রা। পরদিন সকালে পতাকা না দেখে সমর্থকেরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করলেও সেটির কোনো সন্ধান পাননি।

আর্জেন্টিনা সমর্থক টুটুল সিকদার বলেন, “অনেক কষ্ট করে সবাই মিলে টাকা তুলে পতাকাটি বানিয়েছিলাম। কেউ টিফিনের টাকা বাঁচিয়ে, কেউ ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছেন। যারা এই কাজ করেছে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।”

তিনি জানান, পতাকাটি হারিয়ে ক্লাবের সদস্যদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।

এ বিষয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের বলেন, “পতাকা চুরির ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিশ্বকাপকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে প্রিয় দলের পতাকা টাঙানো ও সমর্থকদের নানা আয়োজনের মধ্যে এই ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।


ধলেশ্বরীর ভাঙনে আতঙ্কে ১৫ পরিবার, নদীগর্ভে বসতঘর
ধলেশ্বরীর ভাঙনে আতঙ্কে ১৫ পরিবার, নদীগর্ভে বসতঘর

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর তীব্র ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছেন কেয়াইন ইউনিয়নের বড় বর্তা গ্রামের অন্তত ১৫টি পরিবার। এরই মধ্যে একটি বসতঘর আসবাবপত্রসহ নদীগর্ভে বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে আরও অন্তত ১৫টি বসতবাড়ি। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আকস্মিক নদীভাঙনে গফুর শেখের টিনের ঘরটি আসবাবপত্রসহ নদীগর্ভে চলে যায়। চোখের সামনে বসতঘর হারিয়ে পরিবারটি অসহায়...

২ দিন আগে


কঙ্গোয় নৌকাডুবিতে ৪১ মৃত্যু, চলছে উদ্ধার অভিযান
কঙ্গোয় নৌকাডুবিতে ৪১ মৃত্যু, চলছে উদ্ধার অভিযান

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) টাঙ্গানিকা হ্রদে প্রায় ১০০ যাত্রী ও পণ্যবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ৪৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চলছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তানজানিয়ার কিগোমা বন্দর থেকে ডিআর কঙ্গোর কালেমি শহরের উদ্দেশে যাত্রা

৫ দিন আগে


দুর্ঘটনায় আহত নির্মাণ শ্রমিক রতন দাসকে আর্থিক সহায়তা
দুর্ঘটনায় আহত নির্মাণ শ্রমিক রতন দাসকে আর্থিক সহায়তা

বাসুদেবপুরে দুর্ঘটনাজনিত কারণে আহত ইমারত নির্মাণ শ্রমিক রতন দাস কে আর্থিক সহায়তা প্রদান নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুরে দুর্ঘটনাজনিত কারণে আহত ইমারত নির্মাণ শ্রমিক শ্রী রতন দাস কে আর্থিক সহায়তা প্রদান করেছে নলডাঙ্গা বাসুদেবপুর শাখা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন।​২২ সেপ্টেম্বর মঙ্গলবার  রাত ১০টায় বাসুদেবপুর বাজারে অবস্থিত ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অস্থায়ী...

৭ দিন আগে


মাদক ব্যবসায় জড়িত দুই ব্যক্তিকে তাবলিগে পাঠালেন ওসি
মাদক ব্যবসায় জড়িত দুই ব্যক্তিকে তাবলিগে পাঠালেন ওসি

চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে তিন দিনের তাবলিগ জামাতে পাঠিয়ে সংশোধনের সুযোগ দিয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আকানিয়া-নাছিরপুর গ্রামের জালাল ও হেলালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা হয়েছে

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom