বিনোদন

বিয়ের আগে বাবা হওয়া সম্ভব নয়: দেব

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


বিয়ের আগে বাবা হওয়া সম্ভব নয়: দেব

কলকাতা চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দেব ব্যক্তিগত জীবন এবং পেশাগত ব্যস্ততা নিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন। দীর্ঘদিন ধরে অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে তার সম্পর্ক টলিউডের অন্দরমহলে আলোচনার বিষয়।

বর্তমানে দেব তার আসন্ন চলচ্চিত্র ‘প্রজাপতি ২’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন, যার পোস্টার ও টিজার ইতোমধ্যেই দর্শকদের আগ্রহ জাগিয়েছে। এই ছবিতে দেবকে একজন সিঙ্গেল ফাদারের ভূমিকায় দেখা যাবে।

বাস্তব জীবনে বাবা হওয়ার বিষয়ে তার আগ্রহ আছে কিনা—এমন প্রশ্ন সম্প্রতি দেবকে করা হয়। ৪২ বছর বয়সী এই অভিনেতা এখন বাংলার অন্যতম ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’। গণমাধ্যমের মুখোমুখি হলেই তাকে প্রায়শই বিয়ে নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বাবা হওয়ার প্রসঙ্গে প্রশ্ন উঠলে কিছুটা চমকে গিয়ে দেব সরাসরি বলেন, "আগে তো বিয়ে করতে হবে।"

বিয়ে প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, “অবশ্যই নিজের পরিবার এবং সন্তান লাভের ইচ্ছে আমার আছে। তবে আমি মনে করি এই সবকিছুই ভাগ্যের ওপর নির্ভরশীল। যখন আমার ভাগ্যে লেখা থাকবে, তখনই সেটা হবে।”

প্রসঙ্গত, ‘প্রজাপতি ২’ ছবিটি পরিচালনা করেছেন অভিজিৎ সেন। এই ছবিতে আবারও দেবের সঙ্গে মিঠুন চক্রবর্তীকে জুটি বাঁধতে দেখা যাবে। ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন ইধিকা পালজ্যোর্তিময়ী কুণ্ডু


পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী
পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী

ঢালিউডের তারকাদের পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে। সেই ধারাবাহিকতায় এবার অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।জন্মদিন উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাবনাকে উদ্দেশ করে ভালোবাসা ও শুভকামনায় ভরা একটি পোস্ট দেন পূর্ণিমা। সেখানে তিনি ভাবনাকে নিজের...

৮ ঘন্টা আগে


শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা
শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা

জন্মদিন উপলক্ষে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি অংশ নেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এ সময় দুই তারকার আন্তরিক কথোপকথনের একপর্যায়ে ববিতাকে আবারও বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন শাকিব। জবাবে উপযুক্ত গল্প ও শক্তিশালী...

১৫ ঘন্টা আগে


বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েও ঘুরে দাঁড়ানো ইয়ামি গৌতম, জানালেন সংগ্রামের গল্প
বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েও ঘুরে দাঁড়ানো ইয়ামি গৌতম, জানালেন সংগ্রামের গল্প

বলিউডে অভিষেক ছবিই ছিল সুপারহিট। তবু কাঙ্ক্ষিত সুযোগের অভাবে দীর্ঘদিন ক্যারিয়ারে সংগ্রাম করতে হয়েছে জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতমকে। একসময় অভিনয় ছেড়ে নিজের রাজ্য হিমাচল প্রদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। তবে ভাগ্যের মোড় ঘুরে যায় পরপর দুটি সফল সিনেমার মাধ্যমে।সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের কঠিন সময়ের স্মৃতিচারণ করে ইয়ামি জানান, অভিনয়...

১ দিন আগে


শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অস্বস্তি হয়নি: সাবিলা নূর
শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অস্বস্তি হয়নি: সাবিলা নূর

অভিনেত্রী সাবিলা নূর ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দাতেও নিজের অবস্থান তৈরি করছেন। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই সহশিল্পী হিসেবে পান ঢালিউড সুপারস্টার শাকিব খানকে।সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং পর্দার রোমান্টিক দৃশ্যে অভিনয় নিয়ে খোলামেলা কথা বলেন সাবিলা...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom