ব্লকবাস্টার 'লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্রা'-এর আয় ২৮০ কোটিরও বেশি
অনলাইন ডেস্ক
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করল 'লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্রা'। ছবিটি মুক্তির ২৭ দিন পার হলেও বক্স অফিসে দাপট বজায় রেখেছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, ভারতে ছবিটির নেট আয় দাঁড়িয়েছে ১৪০.২৫ কোটি রুপি।
অন্যদিকে, 'লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্রা'-এর বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন হল ২৮০.২০ কোটি রুপি, যা এটিকে বছরের অন্যতম বড় ব্লকবাস্টার ছবিতে পরিণত করেছে। কল্যানী প্রিয়দর্শন অভিনীত এই সুপারন্যাচারাল ড্রামা ঘরানার চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল গত ৫ সেপ্টেম্বর।
মুক্তির পর থেকে ছবিটি শুধু দক্ষিণ ভারতেই নয়, হিন্দি বলয়েও ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। চলচ্চিত্র সমালোচকদের মতে, কেরালার লোককথার সঙ্গে আধুনিক সুপারহিরো ঘরানার সংমিশ্রণই দর্শকদের আকর্ষণ করার মূল কারণ।
ছবিটিতে দুলকার সালমান ও তোভিনো থমাস-এর বিশেষ উপস্থিতি দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। এই ছবির মাধ্যমে 'লোকাহ সিনেমাটিক ইউনিভার্স'-এর সূচনা হয়েছে বলে ইঙ্গিত মিলেছে, যা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।
চলচ্চিত্র বিশেষজ্ঞরা মনে করছেন, এই বিপুল সাফল্য মালয়ালম চলচ্চিত্রকে নতুন দিগন্তে নিয়ে যাবে এবং ভবিষ্যতের ছবি নির্মাতাদের বৃহত্তর পরিসরে চলচ্চিত্র মুক্তির জন্য উৎসাহিত করবে। বর্তমান গতি বজায় থাকলে, খুব দ্রুতই ছবিটি ৩০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে।
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...
১ মাস আগে
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।
১ মাস আগে
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...
২ মাস আগে
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে
২ মাস আগে
