বানিজ্য

বন্ধ হতে পারে ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের বোনাস

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


বন্ধ হতে পারে ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের বোনাস

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন যে, যদি কোনো ব্যাংকের মূলধন ১০ শতাংশের নিচে নেমে আসে এবং প্রভিশন লস হয়, তাহলে সেই ব্যাংক কোনো ডিভিডেন্ড বা বোনাস দিতে পারবে না। একই সাথে, যদি কোনো কর্মকর্তা প্রভিশন লস করেন, তাহলে তিনি কোনো বোনাস পাবেন না। এই সিদ্ধান্তটি আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশ এনআরবি কর্তৃক আয়োজিত একটি আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। আলোচনা সভার মূল বিষয় ছিল ‘ব্র্যান্ডিং বাংলাদেশ: আসন্ন নির্বাচন, প্রবাসীদের অংশগ্রহণ, আগামীর অর্থনীতি’।

গভর্নর বলেন, দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে বাংলাদেশ ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত কয়েক বছরে যে অর্থনৈতিক অস্থিরতা ছিল, তা থেকে বেরিয়ে আসার জন্য আংশিক সাফল্য অর্জিত হয়েছে। তিনি জানান, বর্তমানে ব্যালেন্স অফ পেমেন্ট উদ্বৃত্ত রয়েছে, যা মূলত ২১% রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং রপ্তানি বৃদ্ধির কারণে সম্ভব হয়েছে।

আহসান এইচ মনসুর আরো বলেন, প্রবাসী আয়ে হুন্ডি ব্যবস্থা অনেকাংশে কমেছে, যা আগে ৩০% পর্যন্ত লিকেজ সৃষ্টি করত। আমদানি ব্যয় কমেছে কারণ পণ্যের মূল্য বাড়িয়ে অর্থ পাচারের প্রবণতা হ্রাস পেয়েছে। সুশাসন প্রতিষ্ঠার কারণেই রিজার্ভ বৃদ্ধি সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

খেলাপি ঋণ প্রসঙ্গে গভর্নর বলেন, তিন মাসের বেশি সময় ধরে অনাদায়ী ঋণকে নন-পারফর্মিং লোন হিসেবে গণ্য করা হবে। তিনি জুনের খেলাপি ঋণের রিপোর্টে ৩০% খেলাপি ঋণের আশঙ্কা প্রকাশ করেন। তিনি জানান, রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে পাঁচটি ব্যাংক একীভূত করার বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা শুরু হবে। তার মতে, এই একীভূতকরণ প্রক্রিয়া আগামী এক-দুই বছরের মধ্যে ব্যাংকিং খাতের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে, যা কর্মকর্তা ও আমানতকারীদের জন্য মঙ্গলজনক হবে।

ডলার সংকট নিয়ে গভর্নর বলেন, কেন্দ্রীয় ব্যাংক গত এক মাসে বাজার থেকে এক বিলিয়ন ডলার কিনেছে, তবে টাকার সংকট এখনো রয়ে গেছে। তিনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করার কথা জানান এবং বলেন, আগস্ট মাসে চালের দাম বাড়ার কারণে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে, তবে লক্ষ্য হচ্ছে মূল্যস্ফীতিকে ৫% এর নিচে নামিয়ে আনা। পারে ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের বোনাস


টানা বৃষ্টিতে রাজধানীতে কাঁচামরিচ ৪০০ টাকা কেজি, বিপাকে সাধারণ ক্রেতারা
টানা বৃষ্টিতে রাজধানীতে কাঁচামরিচ ৪০০ টাকা কেজি, বিপাকে সাধারণ ক্রেতারা

টানা কয়েক দিনের ভারী বৃষ্টির প্রভাবে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার খুচরা বাজারগুলোতে হঠাৎ করেই বেড়েছে কাঁচামরিচের দাম। বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অল্প সময়ের ব্যবধানে এমন মূল্যবৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।রোববার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর বাজারসহ প্রায় সব খুচরা...

৬ ঘন্টা আগে


এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা
এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

দেশে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে চলমান গুঞ্জনের মধ্যে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা। সংস্থাটি জানিয়েছে, এই মুহূর্তে গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই। একই সঙ্গে এ বিষয়ে প্রচারিত বিভিন্ন তথ্য বা গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।শনিবার (১ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক

১ দিন আগে


রাজধানীতে মাছ-ডিমের দামে নতুন ঊর্ধ্বগতি, নাগালের বাইরে সামুদ্রিক মাছ
রাজধানীতে মাছ-ডিমের দামে নতুন ঊর্ধ্বগতি, নাগালের বাইরে সামুদ্রিক মাছ

রাজধানীর বাজারে গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও চলতি সপ্তাহে আবারও বেড়েছে মাছ, ডিম ও কিছু ধরনের মুরগির দাম। বিশেষ করে মাছের বাজারে ঊর্ধ্বগতির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। সামুদ্রিক মাছের দাম এতটাই বেড়েছে যে, অধিকাংশ প্রজাতির মাছ কিনতে এখন ক্রেতাদের প্রতি কেজিতে এক হাজার টাকার বেশি গুনতে হচ্ছে।শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর...

৩ দিন আগে


চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতা, ব্যবসায়ীদের উদ্বেগ
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতা, ব্যবসায়ীদের উদ্বেগ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতার ঘটনা বেড়েছে। চলতি মাসেই বিদেশি জাহাজে অন্তত তিনটি দস্যুতার অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। ব্যবসায়ীদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর আস্থা কমে যেতে পারে। একই সঙ্গে বীমা ব্যয় ও পণ্য পরিবহনের খরচও...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom