সারাদেশ

বঙ্গোপসাগরে নিম্নচাপজনিত সতর্কতা, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


বঙ্গোপসাগরে নিম্নচাপজনিত সতর্কতা, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

ছবি: সংগৃহীত


বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে দেশের চারটি প্রধান সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সতর্কসংকেত দেওয়া হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকাল থেকে ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগে আংশিকভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি ও অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আগামী কয়েকদিনে এই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এতে করে দেশের কোথাও কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, বৃষ্টির কারণে চলমান তাপপ্রবাহ অনেকটাই কমে এসেছে এবং আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিক বা নিম্নমুখী থাকতে পারে।


চাঁদা না পেয়ে রাঙামাটিতে ৮০০ পেঁপে গাছ কাটার অভিযোগ
চাঁদা না পেয়ে রাঙামাটিতে ৮০০ পেঁপে গাছ কাটার অভিযোগ

রাঙামাটি শহরের উপকণ্ঠে ১০ লাখ টাকা চাঁদার দাবি পূরণ না হওয়ায় ব্যক্তি মালিকানাধীন একটি পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান আব্দুল

৪ ঘন্টা আগে


গাইবান্ধায় ছাত্র আন্দোলনের জেলা সভাপতির ‘আপত্তিকর অবস্থায় আটক’ অভিযোগ অস্বীকার
গাইবান্ধায় ছাত্র আন্দোলনের জেলা সভাপতির ‘আপত্তিকর অবস্থায় আটক’ অভিযোগ অস্বীকার

গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিবকে গভীর রাতে এক তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক করার অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যস্থতায় পরদিন ওই তরুণীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে একাধিক স্থানীয় সূত্র জানিয়েছে।স্থানীয় সূত্রের দাবি, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে গাইবান্ধার ফুলছড়ি...

৪ ঘন্টা আগে


কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু
কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে অক্ষর শৌভিক রায় (৩১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি খুলনা সদর উপজেলার বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে।শনিবার (১ আগস্ট) বেলা ১টার দিকে কলাতলীর দরিয়ানগর এলাকায় ‘ফরিদের প্যারাসেইলিং’ প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।নিহত শৌভিক রায় ৯ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে...

২০ ঘন্টা আগে


নরসিংদীতে জমি বিরোধে আওয়ামী লীগ নেতার লাঠির আঘাতে বিএনপি নেতা নিহত
নরসিংদীতে জমি বিরোধে আওয়ামী লীগ নেতার লাঠির আঘাতে বিএনপি নেতা নিহত

নরসিংদীর মনোহরদী উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধ ও রাস্তার গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে লাঠির আঘাতে মিজান মিয়া (৪৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।শনিবার (১ আগস্ট) উপজেলার বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মিজান...

২১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom