ব্রহ্মপুত্র নদের তলদেশে সড়ক-রেল টানেল তৈরি করছে ভারত
ছবি: সংগৃহীত
ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা ব্রহ্মপুত্র নদের তলদেশে ১৫ দশমিক ৭৯ কিলোমিটার দীর্ঘ সড়ক–রেল টানেল নির্মাণের পরিকল্পনায় অনুমোদন দিয়েছে। আসামের গোহপুর থেকে নুমালিগড় পর্যন্ত ৩৩ দশমিক ৭ কিলোমিটার দীর্ঘ নতুন করিডর গড়ে তুলতে ব্যয় ধরা হয়েছে ১৮ হাজার ৬৬২ কোটি রুপি।
ভারতীয় সংবাদমাধ্যম The Times of India জানিয়েছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি হবে ভারতের প্রথম আন্ডারওয়াটার রোড-কাম-রেল টানেল এবং বিশ্বে এ ধরনের দ্বিতীয় অবকাঠামো।
চার লেন সড়ক, সমান্তরাল রেললাইন
প্রকল্পটি ইঞ্জিনিয়ারিং, প্রোকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন (ইপিসি) পদ্ধতিতে বাস্তবায়িত হবে। টানেলটি চার লেনের সড়কসহ সমান্তরাল রেল সংযোগ নিয়ে নির্মিত হবে।
বর্তমানে Kolia Bhomora Setu সেতুপথ ব্যবহার করে গোহপুর থেকে নুমালিগড় যেতে প্রায় ২৪০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, যা পাড়ি দিতে সময় লাগে প্রায় ছয় ঘণ্টা। নতুন টানেল চালু হলে এই দূরত্ব ও সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মহাসড়ক ও রেল নেটওয়ার্কে সংযোগ
নতুন করিডরটি জাতীয় মহাসড়ক এনএইচ-১৫ ও এনএইচ-৭১৫ এবং দুটি গুরুত্বপূর্ণ রেলপথের সঙ্গে যুক্ত হবে। গোহপুর প্রান্তে রাঙ্গিয়া-মুকংসেলেক রেলপথ এবং নুমালিগড় প্রান্তে ফুরকাটিং–মারিয়ানি লুপ লাইনের সঙ্গে সংযোগ স্থাপন করা হবে।
এছাড়া প্রকল্পের মাধ্যমে ১১টি অর্থনৈতিক কেন্দ্র, তিনটি সামাজিক কেন্দ্র, দুটি পর্যটন কেন্দ্র ও আটটি লজিস্টিক হাবের সঙ্গে যোগাযোগ জোরদার হবে।
কৌশলগত ও অর্থনৈতিক গুরুত্ব
ভারত সরকারের মতে, প্রকল্পটি কৌশলগত ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ, পরিবহন ব্যয় হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি এবং উত্তর-পূর্বাঞ্চলের শিল্প ও অবকাঠামো উন্নয়নে সহায়ক হবে।
বিশেষ করে Kaziranga National Park-সহ বিভিন্ন পর্যটন ও শিল্পকেন্দ্রের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি হবে।
উত্তর-পূর্বে যোগাযোগে যুগান্তকারী পরিবর্তন
টানেলটি বাস্তবায়িত হলে আসাম, অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডসহ উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এ প্রকল্প আঞ্চলিক সংযোগ জোরদার করার পাশাপাশি প্রতিরক্ষা ও সরবরাহ ব্যবস্থাতেও কৌশলগত সুবিধা দেবে।
বৃহৎ এ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের সময়সূচি ও নির্মাণকাজ শুরুর তারিখ শিগগিরই ঘোষণা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন পলাতক ফ্যাসিস্টরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের রাজনীতিতে আমি কোনো অস্থিরতা দেখছি না। পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। আমরা কোনো
২ ঘন্টা আগে
নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে
দেশে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার পর পাওয়া যায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। তবে নতুন ভোটার হতে হলে অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং সম্পন্ন করতে হবে বায়োমেট্রিক নিবন্ধন।নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের জাতীয়...
৫ ঘন্টা আগে
Garment worker
পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে আবারও বৈঠকে বসছে মজুরি বোর্ডতৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ড আবারও সভা ডেকেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ...
১৭ ঘন্টা আগে
পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।এ সফরে স্পিকারের সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী,
১ দিন আগে
