বরিশালে ছাত্রদল-শিবির সংঘর্ষ: আহত ২৫
অনলাইন ডেস্ক
বরিশালের মুলাদীতে ছাত্রদল ও শিবিরের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে মুলাদী সরকারি কলেজে এই ঘটনা ঘটে।
জেলা শিবিরের সভাপতি সাইয়েদ আহমেদ জানান, আগামী ২৩ সেপ্টেম্বর অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য একটি ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান সফল করার উদ্দেশ্যে তাদের দলের দায়িত্বশীলরা কলেজে যান। সেখানে ছাত্রদলের উপজেলা ও কলেজ শাখার নেতারা তাদের ওপর অতর্কিত হামলা চালায়, যাতে ১৫ থেকে ২০ জন শিবির কর্মী আহত হন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালী। তিনি বলেন, ডাকসু নির্বাচনের পর থেকে শিবির কলেজটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। একপর্যায়ে শিবির তারেক রহমানকে নিয়ে কটূক্তি করলে ছাত্রদলের কলেজ শাখার সভাপতি এর প্রতিবাদ জানান। এরপর তাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়। খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে শিবির তাদের ওপর হামলা করে। এতে ছাত্রদলের ৭ থেকে ৮ জন নেতাকর্মী হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি আরও দাবি করেন, বর্তমানে যারা শিবিরের নেতৃত্ব দিচ্ছে, তারা পূর্বে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। পরিস্থিতি উত্তপ্ত হলে তারা তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, "দুইজন ছেলের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছিল, যা শিক্ষকরা সমাধান করে দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।"
গঠনমূলক সমালোচনা শুনে ভুল সংশোধনের অঙ্গীকার মঈন খানের
জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, সরকার গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত। সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) অডিটরিয়ামে...
৩ ঘন্টা আগে
আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে উত্তরায় জামায়াতের বিক্ষোভ
বিমানবন্দরে নাগরিক হয়রানির প্রতিবাদ করায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘হয়রানিমূলক মিথ্যা মামলা’ করা হয়েছে—এমন অভিযোগ তুলে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর উত্তরা অঞ্চল। শুক্রবার বিকেলে উত্তরার জসিম উদ্দিন সড়ক মোড় থেকে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি
৭ ঘন্টা আগে
‘চাঁদাবাজির বিরুদ্ধে প্রয়োজনে আরও বড় গণ-অভ্যুত্থান হবে’
চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনে আরও একটি গণ-অভ্যুত্থান গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি’ নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।সেলিম উদ্দিন বলেন, চাঁদাবাজি, অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আগামী দিনের...
৮ ঘন্টা আগে
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান
দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, ভাঙচুর, সহিংসতা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় পদ বা প্রভাব বিবেচনা না করে বহিষ্কার, পদ স্থগিত, অব্যাহতি কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন...
১ দিন আগে
