জেলার খবর

৪. পরিচ্ছন্নতার বিনিময়ে নিত্যপণ্য, মনোহরগঞ্জে নতুন উদ্যোগ

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ মাস আগে


৪. পরিচ্ছন্নতার বিনিময়ে নিত্যপণ্য, মনোহরগঞ্জে নতুন উদ্যোগ

ছবি: সংগৃহীত


ডেঙ্গুর বিস্তার রোধ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে কুমিল্লার মনোহরগঞ্জে বর্জ্যের বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণের ব্যতিক্রমী কর্মসূচি শুরু হয়েছে।

 

শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বাইশগাঁও ইউনিয়নের মান্দারগাঁও বাজারে ‘পরিষ্কার পরিবেশ, সুস্থ সমাজ গড়তে বর্জ্য হোক সম্পদ’ স্লোগানে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির আয়োজন করেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহ আলম মিয়া।

কর্মসূচির আওতায় বাজারের অলিগলি, সড়ক ও বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা সংগ্রহ করেন পরিচ্ছন্নতাকর্মীরা। পরে এসব বর্জ্য নির্দিষ্ট স্থানে নিয়ে ধ্বংস করা হয়। উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা।

কর্মসূচিতে ৫ থেকে ২০ কেজি পর্যন্ত বর্জ্যের বিনিময়ে পরিমাণভেদে আটা, লবণ, পেঁয়াজ, আলু, তেল ও ডাল দেওয়া হয়।

আয়োজক শাহ আলম মিয়া বলেন, ডেঙ্গুবাহী এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি যেখানে-সেখানে বর্জ্য না ফেলার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিই এ উদ্যোগের উদ্দেশ্য।

কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


মারা গেছেন ছোট পর্দার অভিনেতা সোহেল খান
মারা গেছেন ছোট পর্দার অভিনেতা সোহেল খান

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়েছে।তার মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।প্রাথমিকভাবে জানা গেছে, বগুড়ার মমইনে শুটিং করতে গিয়ে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান অভিনেতা সোহেল খান।

২ দিন আগে


গোপালগঞ্জে দুই থানা পুড়িয়ে দেওয়ায় বন্ধ দাপ্তরিক কার্যক্রম
গোপালগঞ্জে দুই থানা পুড়িয়ে দেওয়ায় বন্ধ দাপ্তরিক কার্যক্রম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়ার পর থেকে বন্ধ রয়েছে দুই থানার সব ধরনের দাপ্তরিক কার্যক্রম। প্রয়োজনীয় সেবা নিতে থানায় এসে ফিরে যেতে হচ্ছে সেবাপ্রার্থীদের। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। অন্যদিকে, পুড়িয়ে দেওয়া দুই থানার পুলিশ সদস্যরা বর্তমানে জেলা পুলিশ লাইন্সে অবস্থান করছেন। তবে দ্রুত থানার কার্যক্রম চালুর...

৩ দিন আগে


নিরাপত্তার চাদরে যশোর শহর ৫৭ স্থানে বসছে ১৭৬টি এআই ক্যামেরা
নিরাপত্তার চাদরে যশোর শহর ৫৭ স্থানে বসছে ১৭৬টি এআই ক্যামেরা

মাদক চুরি  ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আসছে যশোর শহর। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের ৫৭টি গুরুত্বপূর্ণ স্থানে ১৭৬টি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা স্থাপন করা হচ্ছে।একই সঙ্গে শহরের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সামনেও নিজস্ব উদ্যোগে সিসিটিভি ক্যামেরা...

৫ দিন আগে


চাঁদা না দেওয়ায় ব্যাংক এজেন্ট পরিচালককে হত্যা পুকুরে মরদেহ
চাঁদা না দেওয়ায় ব্যাংক এজেন্ট পরিচালককে হত্যা পুকুরে মরদেহ

কুমিল্লায় চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন রিফাতকে (৩৬) হত্যার অভিযোগ উঠেছে এক কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে। নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর শুক্রবার (২০ নভেম্বর) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার সকালে সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom