জাতীয়

বৃষ্টির বিরতিতে বাড়ছে ভ্যাপসা গরম, কয়েকদিন অব্যাহত থাকতে পারে

অনলাইন ডেস্ক

১ মাস আগে


বৃষ্টির বিরতিতে বাড়ছে ভ্যাপসা গরম, কয়েকদিন অব্যাহত থাকতে পারে

ছবি: সংগৃহীত


কয়েক দিনের টানা বৃষ্টির পর গত দুই-তিন দিনে দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। বৃষ্টিপাতের প্রবণতা কমে যাওয়ার পাশাপাশি বাতাসে আর্দ্রতা বেশি থাকায় সারাদেশে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং যুক্ত হওয়ায় জনজীবনে অস্বস্তি আরও বেড়েছে।

শনিবার দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টিপাত কম থাকায় কোথাও কোথাও তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি বেশি গরম অনুভূত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এমন পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তবে আগামীকাল কিংবা সোমবারের মধ্যে বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নিলে ২৪ ও ২৫ আগস্ট উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হতে পারে। তবে সেই বৃষ্টির পরিমাণ খুব বেশি হওয়ার সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার চুয়াডাঙ্গা ও নীলফামারীর সৈয়দপুরে দেশের সর্বোচ্চ ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দুই দিনের তুলনায় উভয় স্থানেই তাপমাত্রা বেড়েছে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, বৃষ্টিপাতের প্রবণতা কমে সারাদেশের তাপমাত্রা এখন ঊর্ধ্বমুখী। একই সঙ্গে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় তাপমাত্রার চেয়ে বেশি ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আগামী কয়েকদিন এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

তিনি জানান, আগামী সোমবারের মধ্যে নতুন লঘুচাপ সৃষ্টি হলে ২৪ ও ২৫ আগস্ট উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হতে পারে। এতে ওইসব এলাকায় তাপমাত্রা কিছুটা কমে পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে বৃষ্টির পরিমাণ বেশি না হলে ভ্যাপসা গরমের দাপট পুরোপুরি কমবে না।

শনিবার চট্টগ্রাম ও খুলনা বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও এর পরিমাণ ছিল কম। এর আগে শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বোচ্চ ৬৬ মিলিমিটার এবং নীলফামারীর ডিমলায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। একই দিনে বগুড়ায় দেশের সর্বোচ্চ ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাত হয়েছে ৬ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুই দিনে উত্তরাঞ্চলের পাশাপাশি ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টির প্রবণতা থাকতে পারে। তবে আগের মতো ব্যাপক বা ভারী বৃষ্টির সম্ভাবনা কম। ফলে বৃষ্টির বিরতির সময়ে দেশের বিভিন্ন এলাকায় ভ্যাপসা গরম আরও অনুভূত হতে পারে।

এদিকে বঙ্গোপসাগরে আগামী সপ্তাহে নতুন আরেকটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া সংশ্লিষ্ট পূর্বাভাস অনুযায়ী, ২৬ বা ২৭ আগস্টের দিকে এমন একটি লঘুচাপ তৈরি হতে পারে। তবে এর গতিপথ, শক্তি বা বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আন্তর্জাতিক আবহাওয়া পূর্বাভাসেও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলের কাছে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, বর্ষাকালে বৃষ্টির মধ্যে এমন সাময়িক বিরতি স্বাভাবিক। তবে বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টি হলে দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।


৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন

সাইবার অপরাধ প্রতিরোধ ও ডিজিটালি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এ ইউনিটে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট ও ডার্ক ওয়েব অ্যানালিস্টসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের যুক্ত করার সুযোগ রাখা...

৯ ঘন্টা আগে


ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে...

১২ ঘন্টা আগে


জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি
জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি

আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন,...

১৩ ঘন্টা আগে


প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক...

২১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom