জাতীয়

বৃষ্টিতে চা শ্রমিকদের দুর্ভোগ কমাতে রেইনকোট দিচ্ছে সরকার

অনলাইন ডেস্ক

১ মাস আগে


বৃষ্টিতে চা শ্রমিকদের দুর্ভোগ কমাতে রেইনকোট দিচ্ছে সরকার

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জের চা-বাগানগুলোতে বৃষ্টির মধ্যেও কাজ করতে হয় শ্রমিকদের। হঠাৎ বৃষ্টি নামলে আশ্রয় নেওয়ার সুযোগ না থাকায় ভিজতে ভিজতেই চা-পাতা সংগ্রহ করতে হয় তাদের। দীর্ঘদিনের এই দুর্ভোগ কিছুটা কমাতে এবার চা শ্রমিকদের হাতে রেইনকোট তুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১০ জন চা শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রমিকদের কাছে এটি শুধু বৃষ্টি থেকে সুরক্ষার উপকরণ নয়, বরং তাদের দীর্ঘদিনের দুর্ভোগের প্রতি রাষ্ট্রের নজরের প্রতীক হিসেবেও দেখা হচ্ছে।

শ্রমিকরা জানান, রেইনকোট ব্যবহার করে বৃষ্টির মধ্যেও কাজ করা সহজ হবে। কাপড় ভিজে যাওয়া, ঠান্ডা লাগা এবং টানা বর্ষণের মধ্যে কাজ করার কষ্ট অনেকটাই কমবে। বিশেষ করে খোলা মাঠে কাজ করা নারী শ্রমিকদের জন্য এটি গুরুত্বপূর্ণ স্বস্তি নিয়ে আসবে।

শুধু শ্রীমঙ্গল ও কমলগঞ্জ নয়, উদ্যোগটির আওতায় দেশের বিভিন্ন অঞ্চলের মোট ২০ হাজার চা শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ করা হবে।

শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বিভিন্ন চা-বাগানে ৪০ হাজারেরও বেশি শ্রমিক কাজ করেন। চা-পাতা সংগ্রহের সময় বৃষ্টি শুরু হলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন নারী শ্রমিকরা। মাথায় পাতার ঝুড়ি, হাতে কাঁচি এবং বৃষ্টির পানি সামলে তাদের কাজ চালিয়ে যেতে হয়।

মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, দেশের মানুষের জীবনযাপন, সমস্যা ও প্রয়োজন সম্পর্কে প্রধানমন্ত্রী অবগত রয়েছেন। চা শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও তাদের চাহিদার বিষয়টিও তিনি জানেন। রেইনকোট বিতরণের উদ্যোগ তারই প্রতিফলন।

তিনি জানান, তার নির্বাচনী এলাকা থেকে ১০ জন চা শ্রমিককে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নেওয়া হয়। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন, সমস্যার কথা শোনেন এবং রেইনকোট উপহার দেন।

প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। সংগঠনটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী, সরকার এবং রেইনকোট সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতা পরেশ কালিন্দি বলেন, সংসদ সদস্যের পাশাপাশি প্রধানমন্ত্রীও চা শ্রমিকদের প্রতি আন্তরিক। দীর্ঘদিন পর তাদের দুঃখ-কষ্টের কথা মন খুলে বলার মতো একজন মানুষ পেয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

রেইনকোট পাওয়া শ্রমিকদের মধ্যে রয়েছেন শ্রীমঙ্গলের কালিঘাট চা-বাগানের শান্তি উড়িয়া, মাকড়িছড়া চা-বাগানের মুন্নী কুর্মি, ভাড়াউড়া চা-বাগানের জ্যোৎস্না আক্তার, রাজঘাট চা-বাগানের রিনা তাঁতী ও শশিকা ব্যানার্জি এবং মাজদিহি চা-বাগানের সন্তুকী রায়। কমলগঞ্জের ফুলবাড়ী চা-বাগানের কবিতা কর্মকার, মাধবপুর চা-বাগানের সুজাতা বিশ্বাস, উত্তর আলীনগর চা-বাগানের রিতা রাণী বাউরী এবং পাত্রখোলা চা-বাগানের আফখাতুন নাহারও রেইনকোট পেয়েছেন।

চা-বাগানের সবুজের সারি আর হঠাৎ নেমে আসা বৃষ্টির পরিচিত দৃশ্যের মধ্যে এখন শ্রমিকদের জন্য যুক্ত হচ্ছে নতুন এক স্বস্তি। বৃষ্টিতে ভিজে কাঁপতে কাঁপতে নয়, রেইনকোট গায়ে দিয়েই চা-পাতা সংগ্রহ করতে পারবেন তারা।


৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন

সাইবার অপরাধ প্রতিরোধ ও ডিজিটালি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এ ইউনিটে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট ও ডার্ক ওয়েব অ্যানালিস্টসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের যুক্ত করার সুযোগ রাখা...

১১ ঘন্টা আগে


ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে...

১৫ ঘন্টা আগে


জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি
জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি

আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন,...

১৬ ঘন্টা আগে


প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom