ব্যালট বাক্সে হাত দিলে ‘কঠিন পরিণতি’, নির্বাচনী নিরাপত্তায় কড়া বার্তা ডিএমপির
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা। তিনি বলেছেন, নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক ও কঠোর অবস্থানে থাকবে। কেউ ব্যালট বাক্সে হাত দেওয়ার চেষ্টা করলে তাকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
ব্যালট বাক্স ছিনতাই বা কেন্দ্র দখলের প্রসঙ্গে জুয়েল রানা বলেন, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা নির্বাচনের দায়িত্বে নিয়োজিত থাকবেন এবং তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র থাকবে। এসব নিরাপত্তা ব্যবস্থার কারণে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির সাহস পাবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। কোনো ধরনের সন্ত্রাস, ভোট কারচুপি কিংবা কেন্দ্র দখলের চেষ্টা বরদাস্ত করা হবে না। নির্বাচনের দিন প্রতিটি ভোটকেন্দ্র থাকবে কড়া নজরদারিতে। পুলিশ, বিজিবি ও অন্যান্য বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। যারা ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার বিকেলে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে নির্বাচন উপলক্ষে র্যাব, সেনাবাহিনী ও পুলিশের যৌথ ফুট পেট্রোল মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জুয়েল রানা বলেন, নির্বাচনকে সামনে রেখে মোহাম্মদপুর এলাকায় এমন পরিবেশ সৃষ্টি করা হয়েছে, যাতে দুষ্কৃতিকারী বা বিশৃঙ্খলাকারীদের মধ্যে আতঙ্ক কাজ করছে।
তিনি দাবি করেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অনেকেই এলাকা ছেড়ে গেছে। গত ১০ থেকে ১৫ দিনে এলাকায় কোনো ধরনের সহিংসতা ঘটতে দেওয়া হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
ডিএমপির এই কর্মকর্তা বলেন, সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ঢাকা-১৩ আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সবার সহযোগিতায় এখন পর্যন্ত শতভাগ নিরাপদ পরিবেশ বজায় রয়েছে। প্রচারণা শেষ হওয়ায় পুরো আসন এখন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির আওতায় রয়েছে।
সাধারণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করুন। ১২ ফেব্রুয়ারি হবে শুধু ভোটার ও প্রশাসনের দিন।
ঢাকা-১৩ আসনকে ‘ঝুঁকিপূর্ণ’ বলা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে জুয়েল রানা বলেন, কোনো ঝুঁকিপূর্ণ আসন নেই। গত ১০-১৫ দিনে এলাকায় একটি পাতাও নড়তে দেওয়া হয়নি। মারামারি বা সহিংসতার কোনো সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি।
কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে বাংলাদেশসহ এশিয়ার ক্রেতারা
হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশ, পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশের ক্রেতাদের আগামী নভেম্বর ও ডিসেম্বরের শুরু পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করতে পারবে না কাতার এনার্জি। সোমবার (২৮ সেপ্টেম্বর) সরবরাহে বাধ্যতামূলক পরিস্থিতির (ফোর্স মেজর) নোটিশের মেয়াদ বাড়িয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক জ্বালানি কোম্পানিটি।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের...
২৮ মিনিট আগে
ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষায় নতুন কয়েকটি আইন
ন্যায়বিচার, মানবাধিকার সুরক্ষা ও সম্পত্তির অধিকারসংক্রান্ত আইনি কাঠামোয় ২০২৬ সালে বেশ কিছু পরিবর্তন এসেছে। জাতীয় সংসদে পাস হওয়া নতুন আইনগুলোর মধ্যে গুম প্রতিরোধ ও প্রতিকার, জাতীয় মানবাধিকার কমিশন এবং সম্পত্তি হস্তান্তরসংক্রান্ত আইন বিশেষভাবে আলোচনায় এসেছে। সরকার গঠনের পর বিএনপি সরকারের সময়ে জাতীয় সংসদের প্রথম কয়েকটি অধিবেশনে শতাধিক আইন পাস হয়েছে বলে...
৩ ঘন্টা আগে
অক্টোবরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকবেন প্রধানমন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী অক্টোবরের মাঝামাঝি ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মিলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক মো....
৪ ঘন্টা আগে
উন্নত অর্থনীতির পথে বাংলাদেশের বড় বিনিয়োগ হতে পারে মানুষের সক্ষমতা
সড়ক, সেতু, বন্দর, বিদ্যুৎকেন্দ্র ও শিল্পাঞ্চল একটি দেশের অর্থনীতির দৃশ্যমান শক্তি। তবে উন্নত অর্থনীতিতে উত্তরণের দীর্ঘমেয়াদি ভিত্তি তৈরি হয় মানুষের মেধা, দক্ষতা, প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা ও উদ্ভাবনী শক্তির ওপর। বাংলাদেশের অর্থনীতিও এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে সস্তা ও বিপুল শ্রমশক্তিনির্ভর পুরোনো মডেল থেকে বেরিয়ে উৎপাদনশীলতা, দক্ষতা ও জ্ঞাননির্ভর অর্থনীতির...
৫ ঘন্টা আগে
