চাঁদাবাজি ভিক্ষার চেয়েও নিকৃষ্ট, এ পথ ছাড়ুন: শফিকুর রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
চাঁদাবাজিতে জড়িতদের ভালো পথে ফিরে আসার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজি ভিক্ষার চেয়েও নিকৃষ্ট একটি কাজ। আমরা ইনশাআল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতে দেব না।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থীদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আজকের এই জনসভা থেকে আমি বিশেষভাবে অনুরোধ জানাতে চাই—যারা চাঁদাবাজির মতো পেশার সঙ্গে যুক্ত, তারা যেন এখনই এই পথ ছেড়ে ভালো পথে ফিরে আসেন। আমরা আপনাদের জন্য হালাল রুজির ব্যবস্থা করে দেব, ইনশাআল্লাহ।
চাঁদাবাজিকে ব্যঙ্গ করে জামায়াত আমির বলেন, এই দেশে এখন একটি নতুন পেশা ভালোভাবে চালু হয়েছে। এই পেশার নাম কী, আপনারা জানেন? এর নাম চাঁদাবাজি।
উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি বলেন, আপনারা কি কেউ চাঁদাবাজের ভাই হতে রাজি আছেন? পিতা হতে রাজি আছেন? সন্তান হতে রাজি আছেন? কেউ কি চাঁদাবাজের স্ত্রী, মা কিংবা বোন হতে রাজি আছেন?—জনতা একযোগে ‘না’ বলে জবাব দেয়।
তিনি বলেন, সমাজে কেউই চাঁদাবাজির সঙ্গে নিজের পরিচয় জড়াতে চায় না। অথচ কিছু মানুষ এই ঘৃণ্য পথকে পেশা হিসেবে বেছে নিচ্ছে, যা পুরো সমাজকে কলুষিত করছে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, যদি কেউ এই পথ থেকে সরে না আসে, তাহলে আমরা সাফ জানিয়ে দিচ্ছি—আমাদের পক্ষ থেকে তাদের জন্য ‘কমপ্লিট লালকার্ড’। চাঁদা নেওয়ার প্রশ্নই আমাদের কাছে ওঠে না। আমরা চাঁদাবাজিকে ঘৃণা করি। এটি ভিক্ষার চেয়েও নিকৃষ্ট কাজ।
তিনি জোর দিয়ে বলেন, এখানে কোনো হুমকি বা রাগডাক নেই। কথা একদম পরিষ্কার—জামায়াতে ইসলামীর রাজনীতিতে চাঁদাবাজির কোনো জায়গা নেই এবং ভবিষ্যতেও থাকবে না।
জনসভায় ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
৭ ঘন্টা আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
৮ ঘন্টা আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১৬ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১ দিন আগে
