চায়না মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, ফাতেমার পাশে প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
নাটোরের বাগাতিপাড়ার কৃতী সন্তান মোছা. ফাতেমা খানম চায়না মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও অর্থসংকটে তার ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে অনুদানের ৫ লাখ টাকার চেক ফাতেমা খানমের হাতে তুলে দেন।
ফাতেমার ভর্তির বিষয়টি জানতে পেরে উদ্যোগ নেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। তিনি ফাতেমার মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির অর্থ জোগাতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকার অনুদানের ব্যবস্থা করেন।
নিজ নির্বাচনী এলাকার অদম্য মেধাবী শিক্ষার্থী ফাতেমা খানমের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ায় স্থানীয় জনগণ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
ফাতেমার পড়াশোনা চালিয়ে যেতে ভবিষ্যতে আরও অর্থের প্রয়োজন হলে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
অর্থনৈতিক সংকটের কারণে মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ যাতে বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই এই সহযোগিতা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মধ্যরাতে ছয় ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী
আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপানোর অগ্রগতি ও গুণগত মান যাচাই করতে রাজধানীর ছয়টি ছাপাখানা পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর এসব ছাপাখানা পরিদর্শন করেন তিনি।মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী ছাপাখানাগুলোতে প্রস্তুত...
১ দিন আগে
স্নাতক শেষ করেই বিজেএসে সাফল্য, ঢাবির ১০ শিক্ষার্থী সিভিল জজ হওয়ার পথে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৮তম ব্যাচের ১০ শিক্ষার্থী ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল জজ পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাদের মধ্যে চারজন মেধাক্রমে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও ত্রয়োদশ স্থান অর্জন করেছেন।বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলে তাদের এই সাফল্য আসে। স্নাতক শেষ করেই...
৫ দিন আগে
ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বুধবার
দেশের আকাশে গত শনিবার রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। দিবসটি উপলক্ষে দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে।শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বিদ্যালয় ও কলেজে পাঠদান বন্ধ থাকবে। তবে
৭ দিন আগে
কওমি মাদরাসায় শিক্ষার্থীদের শারীরিক-মানসিক নির্যাতন নিষিদ্ধ
দেশের কওমি মাদরাসাগুলোতে শিক্ষার্থীদের ওপর যেকোনো ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে কওমি মাদরাসাভিত্তিক সর্বোচ্চ শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। একই সঙ্গে ছয়টি কওমি মাদরাসা বোর্ড ও তাদের অধিভুক্ত সব প্রতিষ্ঠানে আগামী সাত দিনের মধ্যে ‘ছাত্র-ছাত্রী সুরক্ষা কমিটি’ গঠন ও কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।শনিবার...
৮ দিন আগে
