চবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন: প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত
অনলাইন ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ সাত দফা দাবিতে টানা ৫২ ঘণ্টা আমরণ অনশনে থাকা শিক্ষার্থীরা অবশেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে তাদের কর্মসূচি স্থগিত করেছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার শিক্ষার্থীদের অনশনস্থলে উপস্থিত হয়ে তাদের মুখে পানি তুলে অনশন ভঙ্গ করান। এ সময় উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দীনসহ একাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
উপাচার্য শিক্ষার্থীদের দাবিগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন এবং আগামী রবিবার (১৪ সেপ্টেম্বর) এর মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানান।
অনশন চলাকালে অন্তত সাতজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন, যাদের মধ্যে তিনজনকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে ভর্তি করে স্যালাইন দেওয়া হয়। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ছিলেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সুমাইয়া শিকদার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ধ্রুব বড়ুয়া এবং পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা।
প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার দুপুরে অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়া হয় এবং তাদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়ে রবিবার বৈঠকের প্রস্তাব দেওয়া হলে শিক্ষার্থীরা তা মেনে নেন।
বাংলা বিভাগের শিক্ষার্থী ওমর সমুদ্র জানান, উপাচার্য স্বয়ং প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদের সাত দফা দাবির প্রতিটি নিয়েই আলোচনা করা হবে এবং বিশেষ করে প্রক্টোরিয়াল বডির অযোগ্যতার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।
এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে প্রশাসনের আলোচনার প্রস্তাব শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছিলেন। তাদের অভিযোগ ছিল, অতীতেও প্রশাসন কেবল আশ্বাস দিয়েছে কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি।
গত ৩০ ও ৩১ আগস্ট ক্যাম্পাসে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে পাঁচ শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার পর প্রশাসনের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে প্রক্টোরিয়াল বডির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছিলেন।
শিক্ষার্থীদের সাত দফা দাবির মধ্যে রয়েছে:
- প্রক্টোরিয়াল বডির পদত্যাগ
- আহত শিক্ষার্থীদের মানসম্মত চিকিৎসার নিশ্চয়তা
- নিরাপদ আবাসনের ব্যবস্থা
- হামলার ভিডিও প্রকাশকারীদের নিরাপত্তা
- প্রকৃত অপরাধীদের বিচার
- অন্তর্ভুক্তিমূলক সমন্বয় কমিটি গঠন
- সিন্ডিকেটের সিদ্ধান্ত বাস্তবায়ন
রাবিতে শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু জিএস-এজিএসসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গত ২৭ জুলাই সংঘটিত সহিংসতায় মারধরের শিকার শিক্ষার্থী মাহমুদুল হাসানকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বিরসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজশাহীর একটি আদালতে মাহমুদুল হাসানের বাবা এ মামলা দায়ের করেন।মামলায় সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী...
২ দিন আগে
বিভিন্ন অভিযোগে ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও ৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিনজন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে পৃথক অভিযোগের ভিত্তিতে আরও চারজন শিক্ষককে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরে অশিক্ষকসুলভ আচরণ,
২ দিন আগে
সমকামিতার অভিযোগে আটক ঢাবি শিক্ষার্থীকে সূর্যসেন হল থেকে স্থায়ী বহিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে সমকামিতায় জড়ানোর অভিযোগে আটক হওয়া নাঈমুর রেজা নামে এক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, হল প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষার্থীকে স্থায়ীভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে তাকে...
২ দিন আগে
রাবিতে শিক্ষার্থী মারধরের ঘটনায় দুইজন গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্তের দাবি বিভিন্ন ছাত্রসংগঠনের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারসহ ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মারধরের শিকার তিন শিক্ষার্থীর মধ্যে দুজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড-সংক্রান্ত একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হলেও, একই ঘটনায় প্রক্টর কার্যালয় ও কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থীদের ওপর হামলাকে ‘মব সন্ত্রাস’ আখ্যা দিয়ে নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেছে...
৪ দিন আগে
