সারাদেশ

চৌদ্দগ্রামে জামায়াতের নির্বাচনী অফিস ও মাদরাসার বাসে আগুন-ভাঙচুর, ডা. তাহেরের তীব্র নিন্দা

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


চৌদ্দগ্রামে জামায়াতের নির্বাচনী অফিস ও মাদরাসার বাসে আগুন-ভাঙচুর, ডা. তাহেরের তীব্র নিন্দা

ছবি: সংগৃহীত


কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর তিনটি নির্বাচনী অফিস ও একটি মহিলা মাদরাসার বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

সোমবার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।

বিবৃতিতে ডা. তাহের বলেন, গত রোববার (১৮ জানুয়ারি) রাতে চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের সমেশপুর মোসলেম মার্কেটে অবস্থিত জামায়াতের একটি নির্বাচনী অফিস, শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের তেলিপুকুরপাড় এলাকায় জামায়াতের নির্বাচনী কার্যালয় ও একটি দোকান এবং বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা ছিদ্দিকা (রাঃ) মহিলা মাদরাসার একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পেশিশক্তির মহড়া দিতে, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনকে বাধাগ্রস্ত করতে এবং ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে এ ধরনের হামলা চালানো হচ্ছে। এ ঘটনার মাধ্যমে নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে বলে তিনি মন্তব্য করেন।

ডা. তাহের আরও বলেন, জামায়াতে ইসলামী সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডই দেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারবে না। সাধারণ নাগরিকদের সম্পদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা রাষ্ট্রীয় স্থিতিশীলতা বিনষ্ট করার পাশাপাশি নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রের অংশ।

তিনি অবিলম্বে এসব ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।


২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ‘ভুতুড়ে বিল’ দেওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের এ ভুলের ঘটনায় সংশ্লিষ্ট ডিজিএমসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের...

১ দিন আগে


‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’

‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...

২ দিন আগে


‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ

২ দিন আগে


অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom