চোখ হারানো আলিফকে হাসপাতালে দেখতে গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনায় চোখের দৃষ্টিশক্তি হারানো কিশোর আলিফকে দেখতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে তিনি আলিফের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এ সময় এনসিপির কেন্দ্রীয় নেত্রী মনিরা শারমিনসহ দলটির কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আলিফ গুরুতর আহত হন। এনসিপির অভিযোগ, ছাত্রদলের হামলায় তিনি একটি চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। তবে ঘটনাটি নিয়ে উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে এবং এ ঘটনায় পৃথক মামলা দায়ের হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্তের ভার তারেক রহমানের হাতে: মির্জা ফখরুল
বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তীব্রতর হয়েছে। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী নির্ধারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে।শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী
১১ ঘন্টা আগে
কওমিপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ পাঁচ আলোচকের মধ্যে আহমাদুল্লাহ, আজহারী ও উসামার নাম
দেশের কওমি মাদরাসাভিত্তিক তথ্যভাণ্ডার ‘কওমিপিডিয়া’ দেশের শীর্ষ পাঁচ প্রভাবশালী ও আলোচিত ইসলামী বক্তার একটি তালিকা প্রকাশ করেছে। গত ২৯ জুলাই প্রকাশিত এই তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ।ধর্মীয় আলোচনা ছাড়াও আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা, মানবিক সহায়তা ও বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার কারণে শায়খ আহমাদুল্লাহ দেশের অন্যতম...
১১ ঘন্টা আগে
আগামী ১০ দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ১০ দিন ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।শনিবার (১ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ...
১১ ঘন্টা আগে
পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা
রাজধানী ঢাকাসহ সারাদেশে পুলিশের ব্যবহৃত যানবাহনকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশঙ্কা করা হচ্ছে, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন সরকারি যানবাহনের ওপর হামলা চালাতে পারে। এ প্রেক্ষাপটে মাঠপর্যায়ের সব ইউনিটকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ...
১১ ঘন্টা আগে
