রাজনীতি

ছাত্রদল প্রার্থীদের শুভকামনা: বিতর্কিত পোস্ট, ওসি বলছেন 'আইডি হ্যাকড'

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


ছাত্রদল প্রার্থীদের শুভকামনা: বিতর্কিত পোস্ট, ওসি বলছেন 'আইডি হ্যাকড'

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থীদের শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন। তবে এই ঘটনার পর ওসি দাবি করেছেন, তার ব্যক্তিগত ফেসবুক আইডিটি হ্যাক করা হয়েছিল।

সোমবার দিবাগত রাত ২টার দিকে ওসি মোজাফ্ফর হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি ফটোকার্ড পোস্ট করা হয়। এতে লেখা ছিল, 'শুভ কামনা রইল ২১, ১৭, ০৮'। ক্যাপশনে যুক্ত করা হয় 'মেধাবীদের জন্য শুভ কামনা রইল।' এই সংখ্যাগুলো ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ (ব্যালট নম্বর ২১), জিএস প্রার্থী তানভীর বারী হামিম (ব্যালট নম্বর ১৭), এবং এজিএস প্রার্থী তানভির আল হাদী মায়েদের (ব্যালট নম্বর ৮) প্রতিনিধিত্ব করে।

একজন সরকারি কর্মকর্তার আইডি থেকে এমন রাজনৈতিক পক্ষপাতমূলক পোস্ট প্রকাশিত হওয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়ার এনসিপি নেতা আসাদুজ্জামান খোকন পোস্টটির স্ক্রিনশট শেয়ার করে তার প্রতিক্রিয়ায় লেখেন, "ডাকসুতেই যদি এই অবস্থা হয়, তবে জাতীয় নির্বাচনে কী হবে?" একই প্রসঙ্গে এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ প্রশ্ন তুলেছেন, "একজন ওসি পদে থেকে কীভাবে একটি দলের পক্ষে প্রকাশ্যে প্রচারণা চালাতে পারেন?"

এদিকে, এ ঘটনা সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ মোবারক হোসাইন সাংবাদিকদের কাছে বলেন, "এটি দায়িত্বশীল পদে থেকে একেবারেই অনভিপ্রেত মন্তব্য। অতীতেও এই কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ছিল।"

তবে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ মোজাফ্ফর হোসেন সাংবাদিকদের বলেন, "আমার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছিল। বিষয়টি নিয়ে আমি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।"


আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে উত্তরায় জামায়াতের বিক্ষোভ
আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে উত্তরায় জামায়াতের বিক্ষোভ

বিমানবন্দরে নাগরিক হয়রানির প্রতিবাদ করায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘হয়রানিমূলক মিথ্যা মামলা’ করা হয়েছে—এমন অভিযোগ তুলে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর উত্তরা অঞ্চল। শুক্রবার বিকেলে উত্তরার জসিম উদ্দিন সড়ক মোড় থেকে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি

২ ঘন্টা আগে


‘চাঁদাবাজির বিরুদ্ধে প্রয়োজনে আরও বড় গণ-অভ্যুত্থান হবে’
‘চাঁদাবাজির বিরুদ্ধে প্রয়োজনে আরও বড় গণ-অভ্যুত্থান হবে’

চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনে আরও একটি গণ-অভ্যুত্থান গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি’ নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।সেলিম উদ্দিন বলেন, চাঁদাবাজি, অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আগামী দিনের...

২ ঘন্টা আগে


বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান

দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, ভাঙচুর, সহিংসতা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় পদ বা প্রভাব বিবেচনা না করে বহিষ্কার, পদ স্থগিত, অব্যাহতি কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন...

২১ ঘন্টা আগে


রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom