ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
অনলাইন ডেস্ক
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
এর আগে বুধবার ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক নয় বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি সতর্ক করে জানিয়েছিলেন, কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হলে আইন অনুযায়ী হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিলে বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়। পাশাপাশি হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে প্রতিষ্ঠানটির মালিক শেখ মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া ওই নোটিশে ৭ জুন বিকেল ৫টা পর্যন্ত ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা পর্যালোচনা করে তা অসন্তোষজনক বিবেচনা করে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বাস্থ্য খাতের সংশ্লিষ্টরা বলছেন, নবজাতকদের মৃত্যুর প্রকৃত কারণ নিরূপণ এবং দায়ীদের চিহ্নিত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। তদন্তের চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আরও প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
নতুন বাজেটে ইমাম-পুরোহিতদের জন্য সুখবর
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ধর্মীয় উপাসনালয় ও সেবাদানকারীদের জন্য বড় ধরনের বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ধর্মীয় স্বাধীনতা, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং ধর্মীয় নেতাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ খাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে।প্রস্তাবিত বাজেট অনুযায়ী ধর্মীয় উপাসনালয় খাতে মোট ১ হাজার
২ ঘন্টা আগে
প্রথম সরকারি সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন। বিষয়টি জাতীয় সংসদে নিশ্চিত করেছেন সালাহউদ্দিন আহমদ।গত ফেব্রুয়ারিতে তাঁর নেতৃত্বে সরকার গঠনের পর থেকেই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর কোন দেশে হবে, তা নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছিল। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন সরকারের প্রধানের প্রথম
৭ ঘন্টা আগে
লালনের মাজারে সংস্কৃতির নামে চলে অনৈতিক কাজ, অভিযোগ আমির হামজার
কুষ্টিয়ার লালন সাঁইয়ের মাজার এলাকায় সংস্কৃতির নামে অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের কারবার চলে বলে অভিযোগ করেছেন স্থানীয় সংসদ সদস্য আমির হামজা। জাতীয় সংসদে তিনি এ বিষয়ে সরকারের অবস্থান ও করণীয় জানতে চান।বুধবার জাতীয় সংসদে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কাছে প্রশ্ন উত্থাপন করে আমির হামজা বলেন, কুষ্টিয়ার লালন সাঁইয়ের মাজার
২৩ ঘন্টা আগে
ইশতেহার বাস্তবায়নে ১৮০ দিন,এক বছর ও পাঁচ বছরের কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগ ১৮০ দিন, ২০২৬-২৭ অর্থবছর এবং আগামী পাঁচ বছরের জন্য পৃথক কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারিক রহমান। তিনি বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং বিভিন্ন কর্মসূচির বাস্তবায়নও শুরু হয়েছে।বুধবার (১০ জুন) জাতীয় সংসদে পাবনা-৫...
১ দিন আগে
