চীনা নেতৃত্বাধীন বিশ্বের বৃহত্তম বাণিজ্য জোটে যোগ দিতে চায় বাংলাদেশ
অনলাইন ডেস্ক
চীন-নেতৃত্বাধীন বিশ্বের বৃহত্তম বাণিজ্য জোট ‘আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব’ (আরসিইপি)-এ যোগদানের আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা এবং চিলি।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর কর্মকর্তাদের একটি বৈঠকে এই তথ্য জানানো হয়। সংবাদ সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এই খবরটি প্রকাশ করেছে ইয়াহু নিউজ।
বর্তমানে আরসিইপি-তে সদস্য হিসেবে রয়েছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি আসিয়ান সদস্য দেশ।
মালয়েশিয়ায় আসিয়ান বাণিজ্য ও অর্থনৈতিক মন্ত্রীদের সম্মেলনের ফাঁকে আরসিইপি কর্মকর্তারা জানিয়েছেন যে নতুন সদস্য গ্রহণে তাদের কোনো আপত্তি নেই। বরং, এই চারটি দেশকে জোটে যুক্ত করার প্রক্রিয়া নিয়ে তারা কাজ করবেন।
ইন্দোনেশিয়ার উপ-বাণিজ্যমন্ত্রী দিয়াহ রোরো এসতি বিদ্যা পুত্রি সাংবাদিকদের বলেন, “যেকোনো দেশ যদি আরসিইপি-তে যোগ দিতে চায়, আমরা অবশ্যই তা সমর্থন করি।”
মালয়েশিয়ার বাণিজ্যমন্ত্রী তেংকু জাফরুল আজিজ জানান, নতুন সদস্য গ্রহণ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী অক্টোবর মাসে। পাঁচ বছর পর প্রথমবারের মতো আরসিইপি নেতারা এই সময়ে একত্রিত হবেন।
তিনি আরও উল্লেখ করেন যে, ২০২০ সালে স্বাক্ষরিত এই বাণিজ্য চুক্তিকে উন্নত ও হালনাগাদ করার বিষয়টি নিয়েও ওই সম্মেলনে আলোচনা হবে।
বিশ্লেষকদের মতে, আরসিইপি যুক্তরাষ্ট্রের চাপ অথবা শুল্কের বিরুদ্ধে একটি বাণিজ্যিক প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করতে পারে। তবে, সদস্যদের মধ্যে বিভিন্ন স্বার্থ থাকায় এই জোটের বিধানগুলো তুলনামূলকভাবে দুর্বল—এমন মতও রয়েছে।
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারি
দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগের মধ্যে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি।মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার নিজের বাসার বিদ্যুৎ বিলও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি এসেছে।পোস্টে আজহারি লেখেন, “হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ
১৫ মিনিট আগে
‘হানাহানির জন্য জীবন দেননি জুলাইয়ের শহীদরা’: তাজুল ইসলাম
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির মাসে দেশে হানাহানি ও সংঘাতের ঘটনা দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, আবু সাঈদ, মুগ্ধসহ জুলাইয়ের শহীদরা এমন বিভক্ত ও সংঘাতপূর্ণ বাংলাদেশ দেখতে জীবন দেননি।মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত ‘জুলাই কালচারাল ফেস্ট’-এর প্রথম দিনের...
১ ঘন্টা আগে
ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগের তদন্ত ও আইনগত ব্যবস্থা চেয়ে ১,২৩০ নাগরিকের যৌথ বিবৃতি
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার ১ হাজার ২৩০ জন নাগরিক যৌথ বিবৃতি দিয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত ওই বিবৃতিতে আলেম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা স্বাক্ষর করেন।মূল্যবোধ আন্দোলনের মুখপাত্র প্রকৌশলী মুহাম্মাদ সাদাত পাঠানো বিবৃতিতে...
৪ ঘন্টা আগে
নিরাপদ পানির নিশ্চয়তায় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।দেশের পানি ব্যবস্থাপনায় বিদ্যমান চ্যালেঞ্জ...
৫ ঘন্টা আগে
