আন্তর্জাতিক
শোক সংবাদ

চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

১ মাস আগে


চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন

ছবি: সংগৃহীত


চীনের অর্থনীতিতে ব্যাপক সংস্কার এনে দেশটিকে ‘বিশ্বের কারখানায়’ রূপান্তরের অন্যতম প্রধান রূপকার এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।

বুধবার (১২ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাবেক এই প্রভাবশালী প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার স্থানীয় সময় সকাল ১১টা ৬ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন ঝু রংজি।

মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষুরধার বক্তব্য ও দূরদর্শিতার জন্য পরিচিত এই অর্থনৈতিক সংস্কারক ১৯৯০-এর দশকে চীনের রাষ্ট্রীয় শিল্পখাতে বড় ধরনের সংস্কার করেন। একই সময়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) চীনের ঐতিহাসিক অন্তর্ভুক্তির ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে এই পদক্ষেপ চীনকে বৈশ্বিক অর্থনীতির অন্যতম প্রধান শক্তিতে পরিণত হওয়ার পথ তৈরি করে।

সাবেক চীনা নেতা দেং শিয়াওপিংয়ের ১৯৭৯ সালের অর্থনৈতিক সংস্কার নীতিকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ঝু রংজি। ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি রাষ্ট্রীয় খাতের সংস্কার, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং দুর্নীতিবিরোধী পদক্ষেপে কঠোর অবস্থান নেন।

দুর্নীতির বিরুদ্ধে তার কঠোর অবস্থান চীনের রাজনীতিতে বিশেষভাবে আলোচিত ছিল। দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে একসময় তিনি বলেছিলেন, ‘আমি ১০০টি কফিন প্রস্তুত রেখেছি; যার ৯৯টি দুর্নীতিবাজ কর্মকর্তাদের জন্য আর একটি আমার নিজের জন্য।’

১৯৯৮ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রীয় মালিকানাধীন আবাসন ব্যবস্থাকে বাণিজ্যিক ও ব্যক্তিমালিকানাভিত্তিক করার ক্ষেত্রে ঐতিহাসিক পদক্ষেপ নেন ঝু রংজি। এর ফলে চীনের আবাসন খাতে দ্রুত সম্প্রসারণ ঘটে।

এর আগে ১৯৯০-এর দশকে উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, করব্যবস্থার সংস্কার এবং আর্থিক ব্যবস্থাপনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

১৯২৮ সালে হুনান প্রদেশে জন্মগ্রহণ করেন ঝু রংজি। কর্মজীবনের শুরুর দিকে স্বাধীন মতামত ও রাজনৈতিক অবস্থানের কারণে তিনি দলের অভ্যন্তরে নানা চাপের মুখে পড়েছিলেন। তবে পরবর্তীতে তার প্রশাসনিক দক্ষতা ও অর্থনৈতিক দূরদর্শিতার কারণে চীনের কমিউনিস্ট পার্টি ও সরকারের শীর্ষ পর্যায়ে উঠে আসেন।

২০০৩ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে অবসর নেওয়ার পর তিনি প্রায় পুরোপুরি জনসম্মুখের বাইরে চলে যান। দীর্ঘদিন পর বুধবার তার মৃত্যুর মধ্য দিয়ে চীনের অর্থনৈতিক সংস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের অবসান হলো।


যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য প্রকাশ্যে আনছে ভারত
যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য প্রকাশ্যে আনছে ভারত

দীর্ঘদিন অপেক্ষা ও পরিস্থিতি পর্যবেক্ষণের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বিভিন্ন মতপার্থক্য প্রকাশ্যেই তুলে ধরছে ভারত। দেশের অভ্যন্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়ার পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের নানা বিষয়ে নয়াদিল্লির বক্তব্যও আগের তুলনায় স্পষ্ট হচ্ছে। সম্প্রতি নিউইয়র্কে এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের সঙ্গে...

১০ ঘন্টা আগে


মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরী বাড়ছে ইরান ঘিরে উত্তেজনা
মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরী বাড়ছে ইরান ঘিরে উত্তেজনা

ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএসএস থিওডর রুজভেল্ট ও এর সঙ্গে থাকা অন্যান্য যুদ্ধজাহাজ এবং প্রায় ৯ হাজার নৌ ও মেরিন সেনা মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, এসব বাহিনী নভেম্বরের শেষ নাগাদ ওই অঞ্চলে পৌঁছাতে পারে।বর্তমানে মধ্যপ্রাচ্য ও...

১৩ ঘন্টা আগে


ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহত ১
ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহত ১

ইসরায়েলের কাফর কারা এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর দগ্ধ হয়েছেন।সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, কাফর কারা এলাকাটি মহাসড়ক-৬৫-এর পাশে অবস্থিত। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় ইসরায়েলি ফায়ার সার্ভিস ও রেসকিউ টিম। তারা বিমানটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে আগুন

১৩ ঘন্টা আগে


ইরানের দিকে তৃতীয় মার্কিন রণতরী, মধ্যপ্রাচ্যে বাড়ছে সামরিক উপস্থিতি
ইরানের দিকে তৃতীয় মার্কিন রণতরী, মধ্যপ্রাচ্যে বাড়ছে সামরিক উপস্থিতি

রানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বাড়াচ্ছে ওয়াশিংটন। এর অংশ হিসেবে বিশাল স্ট্রাইক গ্রুপ নিয়ে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করেছে। মার্কিন সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, স্যান ডিয়েগো ঘাঁটি থেকে রওনা হওয়া রণতরীটি ইরানের আশপাশের অঞ্চলে মোতায়েন করা...

১৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom