জাতীয়

‘চলো খাল বাঁচাই’ স্লোগানে গুলশান লেকে বৃহৎ পরিচ্ছন্নতা অভিযান শুরু

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

২ মাস আগে


‘চলো খাল বাঁচাই’ স্লোগানে গুলশান লেকে বৃহৎ পরিচ্ছন্নতা অভিযান শুরু

রাজধানীর গুলশান লেকের পরিবেশ রক্ষা ও দূষণমুক্ত করার লক্ষ্যে শুরু হয়েছে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। আজ শুক্রবার সকাল নয়টায় ‘চলো খাল বাঁচাই’ স্লোগানকে সামনে রেখে এই উদ্যোগের সূচনা করা হয়। আগামী তিন দিন ধরে বৃহৎ পরিসরে এই পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে এবং লেকটিকে স্থায়ীভাবে পরিচ্ছন্ন রাখতে বছরব্যাপী প্রয়োজনীয় উদ্যোগ বজায় রাখা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।


​ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), গুলশানের বাসিন্দাদের সংগঠন গুলশান সোসাইটি, কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি বাংলাদেশ এবং বেসরকারি সংগঠন ‘ফুটস্টেপস বাংলাদেশ’-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়েছে।
​উৎসবমুখর পরিবেশে পরিচ্ছন্নতা কার্যক্রম


​আজ সকালে গুলশান-২ লেক ব্রিজসংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায় এক উৎসবমুখর পরিবেশ। গুলশান সোসাইটির পরিচ্ছন্নতাকর্মীরা নৌকা ও বিভিন্ন সরঞ্জাম নিয়ে লেক থেকে ভাসমান ময়লা-আবর্জনা তুলছেন। একই সময়ে লেকের পাশের রাস্তা ও পাড় পরিষ্কারের কাজে হাত লাগিয়েছেন সংগঠনের অন্যান্য কর্মীরা।


​তাদের এই উদ্যোগে যুক্ত হয়েছেন ফুটস্টেপস বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক এবং কমার্শিয়াল ব্যাংক অব সিলনের কর্মকর্তা-কর্মচারীরা। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।
​কর্পোরেট ও সামাজিক দায়বদ্ধতা


​পরিবেশ রক্ষায় কর্পোরেট প্রতিষ্ঠানের এগিয়ে আসাকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা। কর্মসূচিতে অংশ নিয়ে কমার্শিয়াল ব্যাংক অব সিলনের চিফ ডিজিটাল অফিসার আহমেদ জাফরুল হাসান বলেন,
​"করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যাংকটি এই উদ্যোগে সম্পৃক্ত হয়েছে। শুধু অভিজাত এলাকা নয়, ঢাকা শহরের সব খাল ও জলাধারের আশপাশের এলাকাতেই পরিচ্ছন্নতা নিশ্চিত করা প্রয়োজন।"
​লক্ষ্য দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান


​আয়োজক সংগঠনগুলো জানিয়েছে, এই অভিযান কেবল তিন দিনেই সীমাবদ্ধ থাকবে না। গুলশান লেকের পরিচ্ছন্নতা কার্যক্রমকে একটি দীর্ঘমেয়াদি ও টেকসই উদ্যোগে রূপ দিতে ভবিষ্যতে আরও বড় কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে।
​ফুটস্টেপস বাংলাদেশের ইমপ্যাক্ট অ্যান্ড আউটরিচ লিড রিদওয়ান আহমেদ বলেন, "এর আগে আমরা সফলভাবে আরও তিনটি খাল পরিষ্কারের কাজ করেছি। এটি আমাদের চতুর্থ প্রকল্প। সহযোগী প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে নিয়ে আমরা মাঠে নেমেছি। যত দিন পর্যন্ত এই লেক সম্পূর্ণ পরিষ্কার ও দুর্গন্ধমুক্ত না হচ্ছে, তত দিন আমাদের এই প্রচেষ্টা সচল থাকবে।"
​তরুণদের কণ্ঠে সচেতনতার বার্তা


​মোহাম্মদপুর থেকে এসে এই অভিযানে অংশ নিয়েছেন তরুণ স্বেচ্ছাসেবক ইখলাস উদ্দিন। তিনি বলেন, "দেশের পরিবেশ রক্ষায় আমরা সারা বছরই বিভিন্ন পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিই। গুলশান লেক বাঁচানোর এই লড়াইয়ে থাকতে পেরে ভালো লাগছে।"
​আরেক স্বেচ্ছাসেবক প্রত্যাশা সুমন নাগরিকদের সচেতনতার ওপর জোর দিয়ে বলেন, "আমরা মূলত মানুষের মধ্যে সচেতনতার বার্তাটা ছড়িয়ে দিতে চাই। আমরা যদি সচেতন না হই, তবে শুধু পরিষ্কার করে লাভ নেই। আশা করি, এমন ছোট ছোট নাগরিক উদ্যোগের মধ্য দিয়েই আমাদের ঢাকা একদিন পুরোপুরি পরিচ্ছন্ন নগরী হয়ে উঠবে।"


প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক

কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়,...

৫ ঘন্টা আগে


মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে

১৪ ঘন্টা আগে


ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...

১৯ ঘন্টা আগে


গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক
গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক

পুলিশের ৬ হাজার ৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজন কর্মকর্তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডের পর অধিকতর বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন কর্মকর্তাদের ওসি পদে পদায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এ জন্য পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা...

২০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom