চসিক কর্মকর্তার শেখ হাসিনার প্রশংসার অডিও ফাঁস
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ভাইরাল অডিও নিয়ে কর্মকর্তার দাবি, ‘বক্তব্য আমার না’
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমিনের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া প্রায় ৪৮ সেকেন্ডের ওই অডিওতে শেখ হাসিনার প্রশংসা করতে শোনা যায় বলে দাবি করা হচ্ছে। তবে অডিওটি কখন ধারণ করা হয়েছিল এবং অপর প্রান্তে কার সঙ্গে কথা হচ্ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।
নির্ভরযোগ্য সূত্রের দাবি, অডিওটি ২০২৪ সালের জুলাই আন্দোলনের মাঝামাঝি সময়ের কোনো একপর্যায়ের। এতে আশরাফুল আমিনের কণ্ঠে শেখ হাসিনার কোনো বিকল্প নেই—এমন মন্তব্য শোনা যায় বলে দাবি করা হয়েছে। অডিওটি ছড়িয়ে পড়ার পর চসিকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
অডিওতে শেখ হাসিনার নেতৃত্ব ও উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে ভাইরাল অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে চসিক সচিব আশরাফুল আমিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রশাসনিক অনিয়ম এবং আওয়ামী লীগ-ঘনিষ্ঠতার অভিযোগ ওঠে। দীর্ঘ সময় চসিকে স্থায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা না থাকার সুযোগে তিনি গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে প্রভাব বিস্তার করছেন বলেও অভিযোগ করেছেন কয়েকজন কর্মকর্তা।
চসিকে যোগ দেওয়ার আগে আশরাফুল আমিন বাংলাদেশ শিপিং করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুর্নীতি দমন কমিশনে (দুদক) রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রের দাবি।
ভাইরাল অডিও সম্পর্কে বক্তব্য জানতে আশরাফুল আমিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। পরে হোয়াটসঅ্যাপে অডিওটি পাঠিয়ে লিখিত বক্তব্য জানতে চাইলে তিনি এসএমএসে বলেন, ‘এটি শুনলেই বোঝা যায়, বক্তব্য আমার না।’
অডিওটি নিয়ে তার বক্তব্যের বাইরে এ বিষয়ে চসিকের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে অডিওটির উৎস, সময় এবং কণ্ঠের সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত এটিকে অভিযোগ হিসেবেই দেখা হচ্ছে।
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন
সাইবার অপরাধ প্রতিরোধ ও ডিজিটালি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এ ইউনিটে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট ও ডার্ক ওয়েব অ্যানালিস্টসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের যুক্ত করার সুযোগ রাখা...
৩ ঘন্টা আগে
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন
প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে...
৭ ঘন্টা আগে
জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি
আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন,...
৮ ঘন্টা আগে
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক...
১৬ ঘন্টা আগে
