জাতীয়

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বিক্ষোভ: গেট খুলে নেওয়ার পর শিক্ষামন্ত্রীর ‘গায়েবানা জানাজা’ পড়লেন পরীক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

১৮ দিন আগে


চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বিক্ষোভ: গেট খুলে নেওয়ার পর শিক্ষামন্ত্রীর ‘গায়েবানা জানাজা’ পড়লেন পরীক্ষার্থীরা

ছবি: সংগৃহীত


টানা ভারী বর্ষণ, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা স্থগিত না করার প্রতিবাদে এবং অবশিষ্ট পরীক্ষা পেছানোসহ ৭ দফা দাবিতে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। আন্দোলনের একপর্যায়ে তারা শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে নেওয়ার পর শিক্ষামন্ত্রীর প্রতীকী ‘গায়েবানা জানাজা’ আদায় করেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এর আগে সকাল ১১টা থেকে ‘এইচএসসি ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা নগরের মুরাদপুরে শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। দুপুরের দিকে আন্দোলনকারীরা শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে মাথায় করে নিয়ে যান। এ সময় তারা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা সাময়িকভাবে সড়ক ছেড়ে দিয়ে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কাছে ৭ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, গত ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বহু পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে পারেননি। এছাড়া বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি ও অসঙ্গতির অভিযোগ তুলে তা শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে বলে দাবি করেন।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—দেশের সার্বিক বন্যা ও দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অবশিষ্ট এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, প্রশ্নপত্রের মান ও পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করা, ত্রুটিপূর্ণ প্রশ্নের ন্যায্য মূল্যায়ন, প্রশ্ন প্রণয়নে দায়ীদের জবাবদিহির আওতায় আনা, দুর্যোগের কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ, প্রবেশপত্র ও নিবন্ধনপত্র পুনঃইস্যুর সুযোগ এবং অবশিষ্ট পরীক্ষার জন্য বাস্তবসম্মত নতুন রুটিন প্রকাশ।

আন্দোলনকারী শিক্ষার্থী আমিনুল ইসলাম শাকিল বলেন, শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বিকেল ৩টার মধ্যে দাবির বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা বললেও তা জানানো হয়নি। তাই তারা প্রতীকী গায়েবানা জানাজার কর্মসূচি পালন করেছেন। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তিনি জানান।

বিক্ষোভ চলাকালে কিছু সময়ের জন্য শিক্ষা বোর্ড কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশে বাধা সৃষ্টি হয়। আন্দোলনকারীরা অভিযোগ করেন, বন্যা ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি। এ পরিস্থিতিতে পরীক্ষার সময়সূচি পুনর্বিবেচনার দাবি জানানো হলেও তা গ্রহণ করা হয়নি।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষা বোর্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিষয়টি নিয়ে জানতে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জহিরুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই বর্তমান সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল
আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই বর্তমান সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল

বর্তমান সরকার দেশে আইনের শাসন, ন্যায়বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, “আমাদের...

১৮ মিনিট আগে


নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা নিয়ে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা নিয়ে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট মাসকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী আওয়ামী লীগের বিভিন্ন ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবং সাধারণ জনগণকেও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।রোববার (২ আগস্ট) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ...

৪৩ মিনিট আগে


সরকারের নতুন সিদ্ধান্তে শাহবাগ ছাড়লেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা
সরকারের নতুন সিদ্ধান্তে শাহবাগ ছাড়লেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা

সরকারের নতুন সিদ্ধান্ত ও আশ্বাসের পর রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে যোগদান ও পদায়নের নতুন সময়সূচি ঘোষণা করায় আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেন।রোববার (২ আগস্ট) রাজধানীর শাহবাগে কয়েক ঘণ্টার অবস্থান কর্মসূচি শেষে প্রাথমিক...

৬ ঘন্টা আগে


দুপুরের মধ্যে তিন অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা  নিজস্ব প্রতিবেদক
দুপুরের মধ্যে তিন অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা নিজস্ব প্রতিবেদক

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিনটি অঞ্চলে রোববার (২ আগস্ট) দুপুরের মধ্যে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।রোববার দুপুর ১টা পর্যন্ত...

৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom