রাজনীতি

চট্টগ্রামে ৭৪ বছর বয়সী বৃদ্ধার এনসিপিতে যোগদান

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


চট্টগ্রামে ৭৪ বছর বয়সী বৃদ্ধার এনসিপিতে যোগদান

ছবি: সংগৃহীত


চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন ৭৪ বছর বয়সী এক নারী। শুক্রবার (১ মে) বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে চট্টগ্রামের আগ্রাবাদে আয়োজিত একটি কর্মসূচি শেষে তিনি আনুষ্ঠানিকভাবে এনসিপির নারী শাখা ‘নারীশক্তি’-তে যোগ দেন।

যোগদানকারী ওই নারী হাফেজা খানম আগ্রাবাদ এলাকার বাসিন্দা। তিনি নিজেকে গৃহিণী হিসেবে পরিচয় দিলেও বর্তমানে অবসর জীবনযাপন করছেন। পারিবারিকভাবে তিনি জানান, তার স্বামী মারা গেছেন এবং তার এক ছেলে যুক্তরাষ্ট্রে থাকেন, আর মেয়ে চট্টগ্রাম কমার্স কলেজে শিক্ষকতা করেন।

যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হাফেজা খানম বলেন, তিনি দীর্ঘদিন ধরেই এনসিপির কার্যক্রমে আগ্রহী ছিলেন। তার ভাষায়, “হাসিনার পতনের সময় থেকেই আমার ইচ্ছা ছিল ঢাকায় গিয়ে এনসিপির নেতাদের সঙ্গে যুক্ত হবো, বয়স হলেও আন্দোলনে অংশ নিতে চাই।”

তিনি আরও বলেন, এনসিপির নারীশক্তির কার্যক্রম তাকে অনুপ্রাণিত করেছে। তিনি আশপাশের নারীদেরও সংগঠনে যুক্ত হওয়ার আহ্বান জানান এবং এনসিপির পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় তিনি দাবি করেন, নারীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে এনসিপিকে আরও শক্তিশালী করা সম্ভব।


বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান

দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, ভাঙচুর, সহিংসতা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় পদ বা প্রভাব বিবেচনা না করে বহিষ্কার, পদ স্থগিত, অব্যাহতি কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন...

৪ ঘন্টা আগে


রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...

১২ ঘন্টা আগে


‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...

১২ ঘন্টা আগে


অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে

১৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom