জাতীয়

চট্টগ্রামে বন্যা দুর্গতদের জন্য জরুরি ত্রাণ ও পুনর্বাসনের ঘোষণা শায়খ আহমাদুল্লাহর

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


চট্টগ্রামে বন্যা দুর্গতদের জন্য জরুরি ত্রাণ ও পুনর্বাসনের ঘোষণা শায়খ আহমাদুল্লাহর

ছবি: সংগৃহীত


টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের মানুষের পাশে দাঁড়াতে জরুরি ত্রাণ ও বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছেন ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইতোমধ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের একটি টিম দুর্গত এলাকার উদ্দেশে রওনা হয়েছে এবং পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতে দ্রুত ত্রাণ কার্যক্রম শুরু করা হবে।

ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, “অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। ইতোমধ্যে আমাদের টিম চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে। খুব শিগগিরই দুর্গতদের মাঝে জরুরি ত্রাণ এবং বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম শুরু হতে যাচ্ছে, ইনশাআল্লাহ।”

তিনি মহান আল্লাহর কাছে দুর্গত মানুষের কষ্ট লাঘবের জন্য দোয়া কামনা করেন।

সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজারসহ দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বন্যা ও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন, অনেক পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে এবং বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে।

এ পরিস্থিতিতে সরকারি সংস্থার পাশাপাশি বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও দাতব্য প্রতিষ্ঠানও দুর্গত মানুষের সহায়তায় মাঠে নামছে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের ঘোষিত ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি সেই মানবিক উদ্যোগগুলোর অন্যতম হিসেবে বিবেচিত হচ্ছে।


পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন পলাতক ফ্যাসিস্টরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের রাজনীতিতে আমি কোনো অস্থিরতা দেখছি না। পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। আমরা কোনো

৫ ঘন্টা আগে


নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে
নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে

দেশে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার পর পাওয়া যায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। তবে নতুন ভোটার হতে হলে অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং সম্পন্ন করতে হবে বায়োমেট্রিক নিবন্ধন।নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের জাতীয়...

৭ ঘন্টা আগে


Garment worker
Garment worker

পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে আবারও বৈঠকে বসছে মজুরি বোর্ডতৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ড আবারও সভা ডেকেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ...

২০ ঘন্টা আগে


পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।এ সফরে স্পিকারের সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী,

১ দিন আগে

Dr.Mahfuzul Alom