অপরাধ

দাদিকে হত্যার পর নাতনিকে তুলে নিয়ে ধর্ষণ করে হত্যা

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


দাদিকে হত্যার পর নাতনিকে তুলে নিয়ে ধর্ষণ করে হত্যা

ছবি: সংগৃহীত


পাবনার ঈশ্বরদীতে এক হৃদয়বিদারক ও নৃশংস ঘটনার অভিযোগ উঠেছে। উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া গ্রামে ঘরে ঢুকে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা এবং তাঁর নাতনিকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে পৃথক দুটি স্থান থেকে দাদি ও নাতনির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন-সুফিয়া খাতুন (৬৫) ও তাঁর নাতনি জামিলা আক্তার (১৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিবাগত রাতের কোনো এক সময়ে এ বর্বরোচিত ঘটনা ঘটে।

রাতের কান্না, সকালে লাশ

স্থানীয়দের ভাষ্য, শুক্রবার দিবাগত মধ্যরাতে হঠাৎ কান্নাকাটির শব্দ শুনে প্রতিবেশীরা ঘর থেকে বের হন। কিছু সময় পর শব্দ থেমে গেলে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যান।

শনিবার সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এ সময় জামিলাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে বাড়ির অদূরে একটি সরিষাক্ষেত থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের স্বজন সোহেল রানা জানান, দুর্বৃত্তরা গভীর রাতে জামিলাকে তুলে নিতে আসে। বিষয়টি টের পেয়ে সুফিয়া খাতুন বাধা দিলে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এরপর কিশোরীকে অপহরণ করে পাশের ক্ষেতে নিয়ে গিয়ে নির্যাতনের পর হত্যা করা হয় বলে তাদের ধারণা। ঘটনার সময় জামিলার বাবা ঢাকায় আত্মীয়ের বাসায় ছিলেন।

তদন্তে নেমেছে পুলিশ

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, “আমরা ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।”

এলাকায় শোক ও আতঙ্ক

দ্বৈত এই হত্যাকাণ্ডে এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।


কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযানে আরও ৩৭৯ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনা ও সরাসরি অংশগ্রহণে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযান

১১ ঘন্টা আগে


২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮০ লাখ ১১ হাজার ৯৫৯ টাকার বিল পাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কম্পিউটার টাইপিংয়ের ভুলে অস্বাভাবিক এ বিল তৈরি হয়েছে বলে জানিয়েছে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি। মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলে ব্যবহারের পরিমাণ ২৩৫ ইউনিট...

১৬ ঘন্টা আগে


মিরপুর-১০-এ ফুটপাত উচ্ছেদ ঘিরে ভাঙচুর, ৩ ময়লার গাড়িতে আগুন
মিরপুর-১০-এ ফুটপাত উচ্ছেদ ঘিরে ভাঙচুর, ৩ ময়লার গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। একটি ভেকু ও পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার

১৬ ঘন্টা আগে


দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা
দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মুসলমানদের সুন্নাহ ও ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দাড়ি নিয়ে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের কটাক্ষপূর্ণ ও উসকানিমূলক স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ২৭ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন,...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom