দাঁড়িপাল্লায় ভোট দেওয়া বউকে তালাকের নির্দেশ এমপি মোবাশ্বের আলমের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। অভিযোগ উঠেছে, যেসব বিএনপি নেতাকর্মীর স্ত্রী ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়েছেন, তাদের তালাক দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এ সংক্রান্ত একটি ভিডিও বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে লালমাই উপজেলার বাগমারা বাজারে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। পরে তার বক্তব্যের ১ মিনিট ৪৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ হলে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “সে নাকি কথা দিয়ে ফেলেছে। তাইলে তুই হেতিরে তালাক দিয়ে দে। যে বউ স্বামীর কথা শুনে না, স্বামীকে মানে না, এমন বউকে তালাক দিয়ে দে।” এ বক্তব্যকে অনেকে ব্যক্তিগত ও পারিবারিক বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপ হিসেবে দেখছেন।
দলীয় আনুগত্য বনাম ব্যক্তিস্বাধীনতা
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, তার দলে ‘মোনাফিক’ রয়েছে-যারা বাইরে থেকে বিএনপি করলেও ভোট দিয়েছে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে এবং আর্থিক সহায়তাও করেছে জামায়াতকে। আবার কেউ কেউ বিএনপি নেতা হলেও তাদের স্ত্রী জামায়াতকে ভোট দিয়েছেন বলেও দাবি করেন তিনি।
সমালোচকদের মতে, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রশ্ন সামনে আনলেও এ বক্তব্যে ভোটাধিকার ও ব্যক্তিস্বাধীনতার বিষয়টি জড়িয়ে গেছে। ভোট একটি সাংবিধানিক অধিকার এবং তা ব্যক্তিগত সিদ্ধান্ত-এমন মন্তব্যও সামাজিক মাধ্যমে উঠে এসেছে।
ভিডিওতে এমপি আরও অভিযোগ করেন, নির্বাচনের আগে যারা তার বিরোধিতা করেছেন, তারাই এখন ঢাকায় গিয়ে তার সঙ্গে সেলফি তুলে নিজেদের অবস্থান পাল্টানোর চেষ্টা করছেন। তার ভাষ্য, “আমার কাছে পাত্তা না পাইয়া এই হাইব্রিডগুলো আমার বদনাম করে।”
প্রতিক্রিয়া ও নীরবতা
ঘটনাটি ঘিরে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে আবেগপ্রসূত রাজনৈতিক বক্তব্য হিসেবে ব্যাখ্যা করছেন, আবার অনেকে বলছেন, একজন সংসদ সদস্যের মুখে এ ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন।
ভিডিওর বিষয়ে জানতে মোবাশ্বের আলম ভূঁইয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে তার বক্তব্যের প্রেক্ষাপট বা আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি।
ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা এখন রাজনৈতিক মহলের নজরে।
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...
২ ঘন্টা আগে
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ
১৮ ঘন্টা আগে
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...
১৯ ঘন্টা আগে
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া
২০ ঘন্টা আগে
