বিশেষ সংবাদ

দারাজে শুরু হচ্ছে ১২.১২ গ্র্যান্ড ইয়ার-এন্ড সেল

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


দারাজে শুরু হচ্ছে ১২.১২ গ্র্যান্ড ইয়ার-এন্ড সেল

বছরের শেষ ভাগে আবারও বড়সড় কেনাকাটার উৎসব নিয়ে শুরু হচ্ছে দারাজ বাংলাদেশের জনপ্রিয় ক্যাম্পেইন ১২.১২ গ্র্যান্ড ইয়ার-এন্ড সেল। আজ ১১ ডিসেম্বর রাত ৮টা থেকে শুরু হয়ে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই শপিং উৎসব।

ক্যাম্পেইনে থাকছে মেগা ডিলে সর্বোচ্চ ৮০% ছাড়, ফ্ল্যাশ সেল, হট ডিলসহ বৈচিত্র্যময় অফার। দারাজ জানিয়েছে, সব ক্যাটাগরিতেই বাজারের তুলনায় সর্বনিম্ন দাম এবং নির্দিষ্ট পণ্যে ফ্রি ডেলিভারির সুবিধা থাকবে। শীতের প্রয়োজনীয়তা, গ্যাজেট আপগ্রেড বা বছরের শেষ কেনাকাটা—সব ক্ষেত্রেই এটি হবে সেরা সময়।

আজ রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত থাকছে বিশেষ ফ্ল্যাশ ভাউচার আওয়ার, যেখানে গ্রাহকেরা অতিরিক্ত ৮% ছাড় পাবেন। সপ্তাহজুড়ে প্রতিদিনের জন্য থাকছে ভিন্ন ভিন্ন থিম-ভিত্তিক ইভেন্ট—

  • লাইফস্টাইল কোজি ফ্রাইডে
  • চয়েস ডে স্যাটারডে
  • ফ্যাশন ফরওয়ার্ড সানডে ও মানডে
  • ইলেকট্রিক টিউসডে
  • বুধবারের বাজার
  • বিউটি অ্যান্ড ওয়েলনেস থার্সডে

এ ছাড়া জনপ্রিয় ব্র্যান্ডগুলো পালাক্রমে উদযাপন করবে নিজস্ব ব্র্যান্ড ডে— লোটো (১৩ ডিসেম্বর), অপো (১৪ ডিসেম্বর), রিয়েলমি (১৫ ডিসেম্বর), ম্যারিকো (১৭ ডিসেম্বর) এবং ভিশন (১৮ ডিসেম্বর)। দারাজ চয়েস চ্যানেলের গ্রাহকেরা পাবেন বিশেষ বান্ডেল সুবিধা— চারটি কিনলে ফ্রি ডেলিভারি, আর পাঁচটি কিনলে একটি ফ্রি পণ্যসহ ফ্রি ডেলিভারি।

গুণগত মান নিশ্চিত করতে এ বছর প্লাটিনাম পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ইউনিলিভার, রেকিট, ম্যারিকো ও হিমালয়া। গোল্ড স্পনসর বাটা, সিলভার স্পনসর জিএসকে, এসিআই ও ফ্রেশ।

পেমেন্ট পার্টনার হিসেবে বিকাশ, নগদসহ দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকেরা পাবেন ১৫% পর্যন্ত তাৎক্ষণিক সাশ্রয়। বড় অংকের লেনদেনে থাকছে ০% ইএমআই এবং সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক বা রিওয়ার্ড সুবিধা।

দারাজ জানায়, এই বছরের শেষ বড় শপিং উৎসবটি হবে সর্বাধিক অফারসমৃদ্ধ ও গ্রাহকবান্ধব। ক্যাম্পেইনের সর্বশেষ আপডেট জানতে দারাজ অ্যাপ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নজর রাখার আহ্বান জানানো হয়েছে।


এবার চালু হলো চ্যাটজিপিটি ওয়ালেট পাবেন যেসব সুবিধা
এবার চালু হলো চ্যাটজিপিটি ওয়ালেট পাবেন যেসব সুবিধা

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ করতে ‘চ্যাটজিপিটি ওয়ালেট’ সুবিধা চালু করেছে ওপেনএআই। নতুন এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীর পছন্দ ও প্রয়োজন অনুযায়ী পণ্য খুঁজে দেওয়ার পাশাপাশি কেনাকাটার বিভিন্ন ধাপও সম্পন্ন করতে পারবে এআই এজেন্ট। এমনকি ব্যবহারকারীর অনুমতি নিয়ে পণ্যের মূল্য পরিশোধের ব্যবস্থাও করবে এটি।প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে...

১২ দিন আগে


কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন নিহত ১০ একই পরিবারের ৮ জন
কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন নিহত ১০ একই পরিবারের ৮ জন

কক্সবাজারের ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের আটজন রয়েছেন। এ ঘটনায় আহত আরও সাতজন হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে রিসোর্টের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।টুপটুপ রিসোর্টের ইনচার্জ মো.

১ মাস আগে


চুয়েট শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা জটিলতার অবসান
চুয়েট শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা জটিলতার অবসান

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন ও উৎসব ভাতা নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার পর থেকে সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে বেতন-ভাতার টাকা জমা হতে শুরু করেছে।বেতন-ভাতা বন্ধের প্রতিবাদে বুধবার সকাল ১১টা থেকে সোনালী ব্যাংকের চুয়েট শাখার সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের...

১ মাস আগে


রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে

রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...

২ মাস আগে

Dr.Mahfuzul Alom