বিনোদন

দ্বীনের পথে চলতে অভিনয় ছাড়লেন অভিনেত্রী নওবা তাহিয়া

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


দ্বীনের পথে চলতে অভিনয় ছাড়লেন অভিনেত্রী নওবা তাহিয়া

ছবি: সংগৃহীত


ছোটপর্দার তরুণ অভিনেত্রী নওবা তাহিয়া মিডিয়া জগৎ থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন। মাত্র চার বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি টেনে তিনি এখন নিজের জীবনকে নতুনভাবে সাজাতে চান বলে জানিয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। পোস্টে নওবা তাহিয়া উল্লেখ করেন, মিডিয়ায় কাটানো সময় তার জীবনের জন্য ছিল এক অসাধারণ অভিজ্ঞতা, যার জন্য তিনি আজীবন কৃতজ্ঞ থাকবেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন,
‘মিডিয়াতে চারটি সুন্দর বছর কাটানোর পর থামার সিদ্ধান্ত নিয়েছি। এটি এক অবিশ্বাস্য যাত্রা ছিল, যার জন্য আমি সবসময় কৃতজ্ঞ থাকব।’

নওবা তাহিয়া জানান, বর্তমানে তিনি নিজের ধর্ম (দ্বীন), পড়াশোনা ও ব্যক্তিগত উন্নয়নের দিকে বেশি মনোযোগ দিতে চান। এ সময় নিজের ভেতরের শান্তি খোঁজা এবং কাছের মানুষদের সঙ্গে সময় কাটানোই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তিনি লেখেন,
‘এই মুহূর্তে আমি আমার দ্বীনের মধ্যে, নিজের ভেতরে, শেখার মধ্যে এবং যাদের সঙ্গে থাকলে ঘরের মতো অনুভূতি হয়-তাদের সঙ্গেই শান্তি খুঁজে পাচ্ছি। আমার শিক্ষা এবং ব্যক্তিগত উন্নতির ওপর ফোকাস করার জন্য এই সিদ্ধান্তটিই আমার কাছে সঠিক মনে হয়েছে।’

এই অভিনেত্রী আরও জানান, ভবিষ্যতে তাকে আর নতুন কোনো নাটক, বিজ্ঞাপন বা ওটিটি প্ল্যাটফর্মের প্রজেক্টে দেখা যাবে না। তবে এর আগে সম্পন্ন করা কিছু কাজ, যেগুলো এখনো মুক্তি পায়নি, সেগুলো প্রকাশিত হতে পারে। যদিও সেসব কাজের প্রচারণায় তিনি আর অংশ নেবেন না বলে স্পষ্ট করেন।

সবশেষে, চার বছরের অভিনয়জীবনে পাশে থাকার জন্য দর্শক ও ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন নওবা তাহিয়া। নিঃস্বার্থ ভালোবাসা ও সমর্থনের জন্য সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ জানান।


জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস

ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...

৩ দিন আগে


সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।

৪ দিন আগে


গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল

মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...

৮ দিন আগে


বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে

৯ দিন আগে

Dr.Mahfuzul Alom