ড. ইউনূসের চেয়ে হাজার গুণ ভালোভাবে দেশ চালাচ্ছেন তারেক রহমান: কাদের সিদ্দিকী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় সংকটের পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতিও দেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তবে এসব প্রতিকূলতার মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের তুলনায় “হাজার গুণ ভালোভাবে” দেশ পরিচালনা করছেন বলে দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে দলের কিশোরগঞ্জ জেলা সভাপতি আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, দেশের অভ্যন্তরীণ নানা সংকটের পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতিও বর্তমানে জটিল। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বর্তমান সরকার তুলনামূলকভাবে ভালো করছে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনা অধ্যাপক ড. ইউনূসের সময়ের তুলনায় অনেক ভালো হচ্ছে। তবে এখনও অনেক কাজ বাকি রয়েছে। মানুষের নিরাপত্তা আরও জোরদার করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বর্তমান সরকারের প্রতি নিজের অবস্থান ব্যাখ্যা করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, এই মুহূর্তে সরকারকে সরাসরি বিরোধিতা করার প্রয়োজন দেখছেন না। বরং দেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া উচিত বলে তিনি মনে করেন।
শেখ হাসিনার সাম্প্রতিক বিভিন্ন কর্মসূচির সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, এসব কর্মসূচির কারণে অনেক নিরীহ নেতাকর্মী অযথা ভোগান্তির শিকার হচ্ছেন। একটি ঘোষণার পরই বহু মানুষ গ্রেপ্তার হয়ে কারাগারে যাচ্ছেন, যা উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের পর তিনি প্রয়াত নেতা আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক...
৭ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক
কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়,...
১৫ ঘন্টা আগে
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে
১ দিন আগে
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...
১ দিন আগে
