রাজনীতি

ডাকসু নির্বাচনে ছাত্রদলকে হারাতে শিবিরকে ভোট দিয়েছে ছাত্রলীগ: আসাদুজ্জামান রিপন

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


ডাকসু নির্বাচনে ছাত্রদলকে হারাতে শিবিরকে ভোট দিয়েছে ছাত্রলীগ: আসাদুজ্জামান রিপন

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন মন্তব্য করেছেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগকে পরাজিত করতে ছাত্রশিবিরের সঙ্গে পুরনো সম্পর্ক কাজে লাগিয়েছেন তারা এবং ছাত্রশিবিরকে ভোট দিয়েছেন।

গতকাল একটি টক শোতে ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, “ছাত্রলীগ এখন যেহেতু নিষিদ্ধ, এবং তাদের অনেকের সাথে ছাত্রশিবিরের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও বন্ধুত্ব ছিল, তাই তাদের ভোট অন্য কোথাও যাবে না। পুরনো বন্ধুত্বের কারণে, তাদের কিছু ভোট বাড়েও।”

ড. রিপন অভিযোগ করেন, ছাত্রশিবির একসময় ছাত্রলীগের নাম ব্যবহার করে বিভিন্ন পদে ছিল এবং তাদের নেতাদের সাথে ছবিও তুলেছে। তিনি বলেন, এই ধরনের অভিযোগ সোশ্যাল মিডিয়ায় দেখা যায় এবং ছবিসহ পুরোনো ফেসবুক স্ট্যাটাসগুলো এর প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে।

তিনি আরও বলেন, "ছাত্রলীগের সাথে শিবিরের দীর্ঘদিনের একটি গোপন সম্পর্ক ছিল। যেহেতু ছাত্রলীগের ভোট দেওয়ার কোনো সুযোগ নেই, তাই তারা শিবিরকে সাহায্য করবে।"

ড. রিপন অভিযোগ করেন যে, আওয়ামী লীগ স্বাভাবিকভাবেই বিএনপিকে প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করে এবং বিএনপি যাতে ক্ষমতায় আসতে না পারে, সেই পথ মসৃণ না রাখতে ছাত্রলীগ এবং তাদের 'মুরুব্বীদের' পক্ষ থেকে শিবিরকে সমর্থন দেওয়ার চেষ্টা থাকতে পারে।


ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ

ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...

১ দিন আগে


নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ

১ দিন আগে


জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম

জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...

১ দিন আগে


এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া

১ দিন আগে

Dr.Mahfuzul Alom