রাজনীতি

ডাকসু নির্বাচনে এনসিপির ভরাডুবি, হতাশা প্রকাশ নেতাদের

অনলাইন ডেস্ক

১৪ মাস আগে


ডাকসু নির্বাচনে এনসিপির ভরাডুবি, হতাশা প্রকাশ নেতাদের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিজেদের ছাত্র সংগঠনের প্যানেলের ভরাডুবিতে হতাশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর, ২০২৫) রাতে দলের নির্বাহী কাউন্সিলের এক সভায় এই পরাজয় নিয়ে আলোচনা হয়। সভাটি রাত ৮টা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে। বৈঠকে নেতারা পরাজয়ে হতাশা প্রকাশ করলেও ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার ওপর জোর দেন।

রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে অবস্থিত এনসিপির অস্থায়ী প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জুলাই সনদ বাস্তবায়ন এবং গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের বিষয়ে আলোচনার কথা ছিল। তবে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে চলে আসে ডাকসু নির্বাচনের ফলাফল। কেন্দ্রীয় ছাত্র সংসদে দলের কোনো প্রার্থীর জয় না পাওয়ায় এর পেছনের বিভিন্ন কারণ নিয়ে নেতারা মত দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিভা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদসহ নির্বাহী কাউন্সিলের অন্যান্য সদস্যরা।

সূত্রমতে, গণঅভ্যুত্থানের পর প্রথম নির্বাচনেই এমন ফলাফল এনসিপি নেতাদের মধ্যে গভীর চিন্তার জন্ম দিয়েছে। বৈঠকে আগামী দুই থেকে চার বছরের জন্য একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের পাশাপাশি গণপরিষদের দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


ভারতে কোথায় আছেন শেখ হাসিনা থাকছেন যে নিরাপদ বাসভবনে
ভারতে কোথায় আছেন শেখ হাসিনা থাকছেন যে নিরাপদ বাসভবনে

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে উড়োজাহাজের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। তবে তার দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম...

১৮ ঘন্টা আগে


আ. লীগের পক্ষে বয়ান দেওয়া ব্যক্তিদের সঙ্গে টকশোতে বসবেন না রাশেদ খাঁন
আ. লীগের পক্ষে বয়ান দেওয়া ব্যক্তিদের সঙ্গে টকশোতে বসবেন না রাশেদ খাঁন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করেন—এমন ব্যক্তিদের সঙ্গে আর টকশোতে অংশ নেবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, টকশোর অন্যান্য আলোচকদেরও এ ধরনের ব্যক্তিদের সঙ্গে আলোচনায় অংশ না নেওয়ার আহ্বান জানাবেন তিনি।সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রাশেদ খাঁন।তিনি

১ দিন আগে


১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা চাইলেন বিমানের ফ্লাইট
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা চাইলেন বিমানের ফ্লাইট

ভারতে দুই বছরের বেশি সময় ধরে অবস্থান করা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। এ জন্য ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন...

২ দিন আগে


পাবনা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলি আহত ৫
পাবনা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলি আহত ৫

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি চলাকালে দুর্বৃত্তদের গুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন—পূর্ব টেংরী এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন, শেখপাড়া এলাকার

২ দিন আগে

Dr.Mahfuzul Alom