রাজনীতি

‘ডার্বি নাসির’ নামে ডাকার পেছনের গল্প জানালেন নাসীরুদ্দিন পাটওয়ারী

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


‘ডার্বি নাসির’ নামে ডাকার পেছনের গল্প জানালেন নাসীরুদ্দিন পাটওয়ারী

ছবি: সংগৃহীত


ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারীকে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন ‘ডার্বি নাসির’ নামে ডাকেন। এই নামের উৎপত্তি ও নেপথ্যের কারণ নিজেই তুলে ধরেছেন তিনি।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, শব্দটি রাজনৈতিক প্রতিপক্ষের একটি অংশ পরিকল্পিতভাবে ছড়িয়ে দিয়েছে।

ভিডিওতে তিনি জানান, “আমাকে অনেকেই ডার্বি নাসির বলে। মূলত এই শব্দটি প্রথম ব্যবহার করেছিল ছাত্রদল। একবার ছাত্রদলের এক কর্মীকে ডার্বির ভেতরে গাঁজা খেতে দেখে আমি তাকে বলেছিলাম—এসব বন্ধ করতে পারো না? এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।”

তিনি আরও বলেন, “পরবর্তীতে আমি যখন সক্রিয়ভাবে রাজনীতিতে আসি, তখন সেই ক্ষোভ থেকেই তারা ব্যাপকভাবে এই শব্দটি ব্যবহার শুরু করে এবং ধীরে ধীরে সেটি সারাদেশে ছড়িয়ে দেওয়া হয়।”

নাসীরুদ্দিন পাটওয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। সমর্থকদের একটি অংশ বলছে, রাজনৈতিক বক্তব্য ও অবস্থানের কারণে তাকে হেয় করতেই এই নাম ব্যবহার করা হচ্ছে, অন্যদিকে সমালোচকরা এটিকে রাজনৈতিক বিতর্কের অংশ হিসেবেই দেখছেন।


বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান

দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, ভাঙচুর, সহিংসতা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় পদ বা প্রভাব বিবেচনা না করে বহিষ্কার, পদ স্থগিত, অব্যাহতি কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন...

১৩ ঘন্টা আগে


রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...

২১ ঘন্টা আগে


‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...

২২ ঘন্টা আগে


অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে

২৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom