খেলাধুলা

ডারউইন টেস্টের জয়ে র‍্যাংকিংয়ে বড় লাফ বাংলাদেশের ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক

১ মাস আগে


ডারউইন টেস্টের জয়ে র‍্যাংকিংয়ে বড় লাফ বাংলাদেশের ক্রিকেটারদের

ছবি: সংগৃহীত


অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ঐতিহাসিক জয়ের প্রভাব পড়েছে আইসিসির সর্বশেষ টেস্ট র‍্যাংকিংয়ে। ব্যাটিং ও বোলিং-দুই বিভাগেই উন্নতি করেছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে সবচেয়ে বড় লাফ দিয়েছেন তানজিদ হাসান ও হাসান মাহমুদ।

ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন শান্ত। এর পুরস্কার হিসেবে ব্যাটিং র‍্যাংকিংয়ে ৯ ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠেছেন তিনি। ৬৫৯ রেটিং পয়েন্ট নিয়ে এটিই তার ক্যারিয়ারের সেরা অবস্থান। নয় বছরের টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো শীর্ষ ২০-এ জায়গা করে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি করে আলোচনায় আসা তানজিদ হাসান র‍্যাংকিংয়ে অবিশ্বাস্য ৮৪ ধাপ এগিয়েছেন। বাঁহাতি এই ওপেনার এখন ৮৮ নম্বরে অবস্থান করছেন।

দুই ইনিংসে ৪৯ ও অপরাজিত ৩০ রান করা মুমিনুল হক পাঁচ ধাপ এগিয়ে ৩১তম স্থানে উঠেছেন। সাদমান ইসলাম তিন ধাপ এগিয়ে ৫৮ নম্বরে। ৬৫ রানের লড়াকু ইনিংস খেলা মেহেদী হাসান মিরাজও পাঁচ ধাপ এগিয়ে ৫৯তম হয়েছেন। তবে এক ইনিংসে শূন্য রানে ফেরায় লিটন দাস পাঁচ ধাপ পিছিয়ে ২৮ নম্বরে নেমেছেন। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ১৮ নম্বরে থাকা মুশফিকুর রহিমই এখন সবার ওপরে।

বোলিংয়েও উন্নতি

বোলিং র‍্যাংকিংয়ে সবচেয়ে বড় উন্নতি করেছেন হাসান মাহমুদ। ডারউইন টেস্টে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া এই পেসার ২৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৮ নম্বরে। ৫০৩ রেটিং পয়েন্ট নিয়ে এটিও তার ক্যারিয়ারের সেরা অবস্থান।

দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ তিন ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠেছেন। তাইজুল ইসলাম ১১ নম্বর অবস্থান ধরে রেখেছেন। তিন উইকেট পাওয়া তাসকিন আহমেদ এক ধাপ এগিয়ে ৪৯তম হয়েছেন। নাহিদ রানা এক ধাপ পিছিয়ে ৬০ নম্বরে অবস্থান করছেন।

অলরাউন্ডার র‍্যাংকিংয়ে মিরাজ তিন নম্বর অবস্থান ধরে রেখেছেন। তার রেটিং বেড়ে হয়েছে ৩২০। এই তালিকার শীর্ষে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা, যার রেটিং ৪৪৬ পয়েন্ট।


রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারাল পর্তুগাল
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারাল পর্তুগাল

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে পর্তুগাল দলে নানা আলোচনা চললেও মাঠের পারফরম্যান্সে তার প্রভাব দেখা যায়নি। উয়েফা নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে দাপুটে ফুটবল খেলে ৪-২ গোলের জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে অনুষ্ঠিত ম্যাচে রোনালদোকে ছাড়াই জয় তুলে নেয় পর্তুগিজরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে তারা।নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে

২ ঘন্টা আগে


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

৩ দিন আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

৫ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom