ডেপুটি আমিরের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
অনলাইন ডেস্ক
কাতারে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দোহায় এক আনুষ্ঠানিকতার মাধ্যমে কাতারের ডেপুটি আমির শেখ আব্দুল্লাহ বিন হামাদ আল থানির কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন।
পরিচয়পত্র পেশের এই আয়োজনে সামরিক বাহিনীর বাদক দল উভয় দেশের জাতীয় সংগীত পরিবেশন করে। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করে।
পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রদূত হযরত আলী খান ডেপুটি আমিরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ডেপুটি আমির নতুন রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও জনগণের প্রতি তাঁর শুভেচ্ছা পৌঁছে দেন।
তিনি কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন এবং কাতারের উন্নয়নে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
রাষ্ট্রদূত হযরত আলী খান এই বৈঠকে কাতারের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের অবদানের পাশাপাশি কাতারে বাংলাদেশের অর্থনীতিতে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন।
এ ছাড়া তিনি বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে কাতারের জন্য একটি এক্সক্লুসিভ ইকোনমিক জোন প্রতিষ্ঠার প্রস্তাব দেন।
রাষ্ট্রদূত কাতারের মধ্যস্থতাকারী ভূমিকাকে বিশ্ব শান্তিতে গুরুত্বপূর্ণ হিসেবে প্রশংসা করেন এবং সাম্প্রতিক ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানান।
মোহাম্মদ হযরত আলী খান আরও উল্লেখ করেন, আমির ও প্রধান উপদেষ্টার সাম্প্রতিক সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করেছে। পরিশেষে তিনি ডেপুটি আমিরকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান এবং দুই দেশের সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।
জুলাই আন্দোলন ছিল জনগণের, কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন, “বাংলাদেশে জুলাই-আগস্টে যে আন্দোলন হয়েছিল, তা ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই আন্দোলন সফল হয়েছে।...
২ ঘন্টা আগে
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারি
দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগের মধ্যে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি।মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার নিজের বাসার বিদ্যুৎ বিলও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি এসেছে।পোস্টে আজহারি লেখেন, “হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ
২ ঘন্টা আগে
‘হানাহানির জন্য জীবন দেননি জুলাইয়ের শহীদরা’: তাজুল ইসলাম
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির মাসে দেশে হানাহানি ও সংঘাতের ঘটনা দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, আবু সাঈদ, মুগ্ধসহ জুলাইয়ের শহীদরা এমন বিভক্ত ও সংঘাতপূর্ণ বাংলাদেশ দেখতে জীবন দেননি।মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত ‘জুলাই কালচারাল ফেস্ট’-এর প্রথম দিনের...
৩ ঘন্টা আগে
ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগের তদন্ত ও আইনগত ব্যবস্থা চেয়ে ১,২৩০ নাগরিকের যৌথ বিবৃতি
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার ১ হাজার ২৩০ জন নাগরিক যৌথ বিবৃতি দিয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত ওই বিবৃতিতে আলেম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা স্বাক্ষর করেন।মূল্যবোধ আন্দোলনের মুখপাত্র প্রকৌশলী মুহাম্মাদ সাদাত পাঠানো বিবৃতিতে...
৭ ঘন্টা আগে
