ঢাবি বাগছাস নেতার পদত্যাগ: সংগঠনে অসন্তোষের গুঞ্জন
অনলাইন ডেস্ক
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার মুখ্য সংগঠক মো. হাসিবুল ইসলাম তার পদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
নিজের পোস্টে হাসিবুল ইসলাম জানান, তিনি গত ১৯ আগস্ট সংগঠনের সম্মানিত আহ্বায়কের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, দায়িত্ব পালনকালে তিনি তার সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে বাগছাসের সাংগঠনিক কার্যক্রম এবং শিক্ষার্থীবান্ধব উদ্যোগগুলো পরিচালনার চেষ্টা করেছেন। তিনি তার কার্যকালে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
হাসিব বলেন, “গণতান্ত্রিক ছাত্রসংসদ আমার কাছে শুধু একটি সংগঠন নয়, এটি আবেগ ও অনুভূতির নাম। আমি বিশ্বাস করি, ভবিষ্যতেও এই সংগঠন শিক্ষার্থীদের আস্থা, বিশ্বাস ও ভরসার জায়গা হয়ে থাকবে।”
তিনি আরও লেখেন, “সত্য ও ন্যায়ের সংগ্রামে আমি সবসময় থাকতে প্রতিজ্ঞাবদ্ধ। গণ-অভ্যুত্থানের ফলে যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে, তা ধরে রাখতে রাজপথে সংগ্রাম চালিয়ে যেতে হবে। জুলাই মাসে দেশ ও জনগণের প্রতি যে প্রতিশ্রুতি তৈরি হয়েছিল, তা বাস্তবায়নের জন্য সামনে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে।”
প্রসঙ্গত, সাম্প্রতিক ডাকসু নির্বাচনে হাসিবুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন। জানা যায়, তিনি ডাকসু নির্বাচনে দুটি পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন: একটি এজিএস এবং অন্যটি মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে। দলের অভ্যন্তরে প্যানেল গঠন নিয়ে তৈরি হওয়া তীব্র অসন্তোষের জেরেই এই ঘটনা ঘটেছে বলে অনেকে ধারণা করছেন।
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...
৬ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১ দিন আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১ দিন আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১ দিন আগে
