ঢাবির টিএসসি থেকে ছাত্রলীগের কর্মী আটক, থানায় সোপর্দ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়-এর টিএসসি এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করে জাতীয় ছাত্রশক্তি-এর নেতাকর্মীরা শাহবাগ থানা-য় সোপর্দ করেছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় টিএসসি এলাকায় তাকে দেখতে পেয়ে আটক করা হয়। আটককৃতের নাম এম. সাকিব। তিনি বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ২০২১-২২ সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থী।
জানা গেছে, জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার নামে দুটি মামলা রয়েছে। একইসঙ্গে ১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তের বিরুদ্ধে মামলা রয়েছে কি না তা যাচাই করা হচ্ছে। মামলায় নাম পাওয়া গেলে তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হবে, অন্যথায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাস্থলে উপস্থিত জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আশফাক ফারহান হিমেল জানান, সাকিবকে টিএসসিতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তারা জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তার ফেসবুক কার্যক্রমে সহিংসতামূলক পোস্ট পাওয়া গেলে বিষয়টি নিরাপত্তা ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়।
পরে প্রক্টোরিয়াল টিমকে খবর দিয়ে তাদের সহায়তায় সাকিবকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, আটক ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তার বিরুদ্ধে আগে থেকেই দুটি মামলা রয়েছে। সেই মামলাগুলোর ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল থেকে নতুন উপাচার্যের উদ্দেশে লাল কার্ড প্রদর্শন করেন তারা।সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা পঞ্চম দিনের মতো ক্লাস
৪ দিন আগে
ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই
রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে এক বছরের বেশি সময় ধরে নতুন শিক্ষার্থী ভর্তি হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। বর্তমানে বিভাগটিতে মাত্র ৮ থেকে ১০ জন শিক্ষার্থী রয়েছেন। তারা সবাই অষ্টম সেমিস্টারে অধ্যয়নরত।শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, বর্তমানে ইইই বিভাগের...
৫ দিন আগে
রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি
রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর পাল্টাপাল্টি হুমকি ও উত্তেজনা তৈরি হয়েছে। এক প্রতিবাদ সমাবেশে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির ছাত্রদলের নেতাকর্মীদের ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি দিয়েছেন। এর জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক (লিমন)।বুধবার...
৭ দিন আগে
বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তা বাস্তবায়ন হচ্ছে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র ও সময় না পাওয়া, সেশন জটের আশঙ্কা এবং অতিরিক্ত ব্যয়সহ নানা বাস্তব সমস্যার কারণে এবারও ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের দিকে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত...
৭ দিন আগে
