ঢাকা-১৭ আসনে ভোটার হয়ে নির্বাচনী দৌড়ে তারেক রহমান
অনলাইন ডেস্ক
দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে তিনি আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান প্রদান করেন।
এর মাধ্যমে দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশের নাগরিক হিসেবে তার ডিজিটাল ভোটার নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।
এনআইডি শাখা সূত্র জানায়, তারেক রহমান আগেই অনলাইনে প্রাথমিক আবেদন ও ফরম পূরণ করেছিলেন। শনিবার ইসি কার্যালয়ে এসে বায়োমেট্রিক তথ্য প্রদান করেন তিনি। এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, বায়োমেট্রিক তথ্য নেওয়ার পর ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে তার এনআইডি নম্বর তৈরি হবে।
তিনি বলেন, ‘কেন্দ্রীয় সার্ভারে সংরক্ষিত কোটি কোটি তথ্যের সঙ্গে যাচাই শেষে কোনো অসংগতি না থাকলে তারেক রহমানের মোবাইলে একটি এসএমএস পাঠানো হবে। সেই লিংকের মাধ্যমে তিনি নিজেই তার এনআইডি ডাউনলোড করতে পারবেন। চাইলে নির্বাচন কমিশন থেকেও স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন।’
ইসি সূত্রে জানা গেছে, ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেন তারেক রহমান। একই ওয়ার্ডে ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন তার কন্যা জাইমা রহমান।
যদিও তারেক রহমানের জন্মস্থান বগুড়া এবং পৈতৃক আসন বগুড়া-৬ থেকে নির্বাচনে অংশ নেওয়ার আলোচনা ছিল, শেষ পর্যন্ত তিনি তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’-এর ঠিকানায় ভোটার হওয়ার সিদ্ধান্ত নেন। রাজনৈতিক কৌশলগত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, ২০০৮ সাল থেকে দীর্ঘ সময় প্রবাসে অবস্থানের কারণে তারেক রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিল না। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হলে ভোটার হওয়া বাধ্যতামূলক। এনআইডি নিবন্ধন সম্পন্ন হওয়ায় নির্বাচনে অংশগ্রহণের পথ এখন তার জন্য উন্মুক্ত হলো।
এনআইডি প্রাপ্তির মাধ্যমে তারেক রহমানের পাসপোর্ট নবায়নসহ নাগরিক অধিকার ও রাষ্ট্রীয় সেবা গ্রহণের বিষয়গুলোও আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভারতে কোথায় আছেন শেখ হাসিনা থাকছেন যে নিরাপদ বাসভবনে
আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে উড়োজাহাজের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। তবে তার দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম...
১৮ ঘন্টা আগে
আ. লীগের পক্ষে বয়ান দেওয়া ব্যক্তিদের সঙ্গে টকশোতে বসবেন না রাশেদ খাঁন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করেন—এমন ব্যক্তিদের সঙ্গে আর টকশোতে অংশ নেবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, টকশোর অন্যান্য আলোচকদেরও এ ধরনের ব্যক্তিদের সঙ্গে আলোচনায় অংশ না নেওয়ার আহ্বান জানাবেন তিনি।সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রাশেদ খাঁন।তিনি
১ দিন আগে
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা চাইলেন বিমানের ফ্লাইট
ভারতে দুই বছরের বেশি সময় ধরে অবস্থান করা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। এ জন্য ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন...
২ দিন আগে
পাবনা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলি আহত ৫
পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি চলাকালে দুর্বৃত্তদের গুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন—পূর্ব টেংরী এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন, শেখপাড়া এলাকার
২ দিন আগে
