ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বাতিল
অনলাইন ডেস্ক
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এ সিদ্ধান্ত দেন।
ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনবিধি অনুযায়ী প্রস্তাবক ও সমর্থক হিসেবে দেওয়া ১০ জনের মধ্যে অন্তত সবাইকে সংশ্লিষ্ট আসনের ভোটার হতে হয়। যাচাইয়ে দেখা গেছে, তাসনিম জারার প্রস্তাবক ও সমর্থকদের মধ্যে ৮ জন ঢাকা-৯ আসনের ভোটার হলেও বাকি ২ জন ওই আসনের ভোটার নন। এ কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।
তিনি আরও বলেন, “মোট ভোটারের অনুপাতে প্রয়োজনীয় ৪ হাজার ৩০০ জনের স্বাক্ষর সঠিকভাবেই জমা দেওয়া হয়েছিল, এমনকি কিছু অতিরিক্ত স্বাক্ষরও ছিল। তবে প্রস্তাবক ও সমর্থকের ক্ষেত্রে বিধি লঙ্ঘন হওয়ায় মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তাসনিম জারার আপিল করার সুযোগ রয়েছে।”
তাসনিম জারা এর আগে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির সম্ভাব্য নির্বাচনী জোট গঠন নিয়ে দলের ভেতরে বিতর্ক সৃষ্টি হলে তিনি দল ছাড়েন। পরে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন।
হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, ৩১ বছর বয়সী তাসনিম জারা পেশায় একজন চিকিৎসক। পাশাপাশি তিনি শিক্ষকতা ও উদ্যোক্তার সঙ্গে যুক্ত। তার আয়ের মূল উৎস হিসেবে চাকরির কথা উল্লেখ করা হয়েছে। হলফনামা অনুযায়ী, দেশের ভেতরে চাকরি করে তিনি বছরে ৭ লাখ ১৩ হাজার টাকা আয় করেন। এ ছাড়া দেশের বাইরে থেকে তার বার্ষিক আয় ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হলফনামা অনুযায়ী, তাসনিম জারার মোট অস্থাবর সম্পদের মূল্য ২২ লাখ ৩০ হাজার ১৯০ টাকা। তার কোনো স্থাবর সম্পদ নেই। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে—
নগদ অর্থ ১৬ লাখ টাকা,
বৈদেশিক মুদ্রা হিসেবে ২ হাজার ২৭০ ব্রিটিশ পাউন্ড (মূল্য প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা),
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ১০ হাজার ১৯০ টাকা,
এবং সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু ২ লাখ ৫০ হাজার টাকা।
সর্বশেষ ২০২৫–২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী, তিনি বার্ষিক আয় দেখিয়েছেন ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা। রিটার্নে তার মোট সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে ১৯ লাখ ১৩ হাজার ৫০৯ টাকা এবং পরিশোধিত আয়কর ৩৪ হাজার ৫৭ টাকা।
হলফনামায় নির্ভরশীল হিসেবে তিনি তার স্বামী খালেদ সাইফুল্লাহর নাম উল্লেখ করেছেন। খালেদ সাইফুল্লাহ পেশায় একজন উদ্যোক্তা। দেশের ভেতরে তার কোনো আয় নেই। তবে দেশের বাইরে থেকে তিনি বছরে ৩৫ হাজার ব্রিটিশ পাউন্ড আয় করেন। এ ছাড়া শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে তার বার্ষিক আয় ৪ হাজার ৮০০ ব্রিটিশ পাউন্ড।
মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তাসনিম জারা নির্বাচন কমিশনে আপিল করবেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...
৬ ঘন্টা আগে
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...
৭ ঘন্টা আগে
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে
৮ ঘন্টা আগে
তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল
প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে ফেনীর পরশুরামে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছানোর
৯ ঘন্টা আগে
