ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপি নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপি নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের ‘অবমাননাকর ও বর্ণবাদী’ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কয়েকজন নির্বাচিত সদস্য ও সম্পাদক অংশ নেন।

মাস্টারদা সূর্য সেন হলের সহ-সভাপতি (ভিপি) আজিজুল হক বলেন, জুলাই বিপ্লবের সময় মাদ্রাসার শিক্ষার্থীরা কীভাবে অবদান রেখেছিল, তা সবার জানা। তারা নিজেদের মেধার ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। ফজলুর রহমান মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে যে অবমাননাকর ও বর্ণবাদী মন্তব্য করেছেন, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, বিএনপির কাছে আমাদের প্রশ্ন, ফজলুর রহমানের বক্তব্য কি ব্যক্তিগত নাকি দলীয়? যদি দলীয় না হয়, তবে বিএনপিকে এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। পাশাপাশি, তাকে মানসিক চিকিৎসার আওতায় আনা উচিত।

ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আমরা নিজেদের মাদ্রাসা শিক্ষার্থী পরিচয় দিতেও ভয় পেতাম। আমাদের জামায়াত-শিবির বলে আখ্যায়িত করা হতো। কেন সাদা পাঞ্জাবি, টুপি দেখে ভয় পাবে? এগুলো স্বৈরশাসকের ভয় ছিল।

তিনি আরও যোগ করেন, ঢাবিতে যেমন মাদ্রাসার শিক্ষার্থীরা পড়াশোনা করবে, তেমনি ইংলিশ মিডিয়াম ও বাংলা মিডিয়ামের শিক্ষার্থীরাও করবে। সবার পরিচয় একটাই — ‘শিক্ষার্থী’। যারা আলেমদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে বিবেচনা করতে চাইবে, ছাত্রসমাজ তাদের প্রতিহত করবে। বিএনপি যদি মনে করে এটি ফজলুর রহমানের ব্যক্তিগত বক্তব্য, তবে তাদের তা পরিষ্কারভাবে জানাতে হবে।

ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতায় এখানে এসেছে। ফজলুর রহমানকে আমরা ‘ফজু পাগলা’ বলি, কিন্তু তার এই ধরনের মন্তব্য অনিচ্ছাকৃত নয়। শুধু তিনিই নন, রুমিন ফারহানাও প্রায়ই এমন মন্তব্য করেন। মূলত গুপ্ত আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তারা এ ধরনের মন্তব্য করেন।

শিক্ষার্থী মু. সাজ্জাদ হোসেন খান বলেন, রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা ফ্যাসিস্ট হাসিনার পতন নিশ্চিত করেছি। এখন আওয়ামী লীগের কালচারাল ফ্যাসিজমের পতন ঘটাতে হবে।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতির কথা বলে। কিন্তু তারা ‘তুমি? কে আমি কে? বাঙালি বাঙালি’ বলে স্লোগান দেন। তাদের ভাষা ও বক্তব্যে যেন সাক্ষাৎ ‘ওবায়দুল কাদের’ এসে হাজির হন।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বিএনপির প্রতি আহ্বান জানান, ফজলুর রহমানের বক্তব্য নিয়ে দলটির অবস্থান পরিষ্কার করতে হবে। অন্যথায় তারা ধরে নেবে বিএনপি এই বক্তব্যের সঙ্গে একমত।


ঢাকা কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে পোস্টারিং
ঢাকা কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে পোস্টারিং

বিএনপির বিরুদ্ধে ধারাবাহিকভাবে ‘প্রোপাগান্ডা’ ছড়ানোর অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ঢাকা কলেজ ক্যাম্পাসে পোস্টারিং করেছে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।সোমবার (৩ আগস্ট) সকালে ঢাকা কলেজের প্রশাসনিক ভবন, প্রধান ফটকসহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ...

৫৫ মিনিট আগে


রাবিতে শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু জিএস-এজিএসসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
রাবিতে শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু জিএস-এজিএসসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গত ২৭ জুলাই সংঘটিত সহিংসতায় মারধরের শিকার শিক্ষার্থী মাহমুদুল হাসানকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বিরসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজশাহীর একটি আদালতে মাহমুদুল হাসানের বাবা এ মামলা দায়ের করেন।মামলায় সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী...

৩ দিন আগে


বিভিন্ন অভিযোগে ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও ৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিভিন্ন অভিযোগে ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও ৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি

বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিনজন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে পৃথক অভিযোগের ভিত্তিতে আরও চারজন শিক্ষককে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরে অশিক্ষকসুলভ আচরণ,

৩ দিন আগে


সমকামিতার অভিযোগে আটক ঢাবি শিক্ষার্থীকে সূর্যসেন হল থেকে স্থায়ী বহিষ্কার
সমকামিতার অভিযোগে আটক ঢাবি শিক্ষার্থীকে সূর্যসেন হল থেকে স্থায়ী বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে সমকামিতায় জড়ানোর অভিযোগে আটক হওয়া নাঈমুর রেজা নামে এক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, হল প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষার্থীকে স্থায়ীভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে তাকে...

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom