বিশেষ সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ ১০ মেধাবী ইন্টার্ন ডাক্তারকে ইউনিভার্সেলের বিশেষ স্বীকৃতি

নিউজ ডেস্ক

৬ মাস আগে


ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ ১০ মেধাবী ইন্টার্ন ডাক্তারকে ইউনিভার্সেলের বিশেষ স্বীকৃতি

সম্মাননা প্রাপ্ত নবীন চিকিৎসকবৃন্দ


ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা–মে ২০২৫ এ সর্বোচ্চ ফলাফল অর্জনকারী দশজন মেধাবী নবীন চিকিৎসককে সম্মান জানাতে দেশে প্রথমবারের মতো “Top Ten Genius Intern Doctors @ Dhaka University সম্মাননা ২০২৫” আয়োজন করেছে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ দুপুরে মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে আয়োজিত এ বিশেষ অনুষ্ঠানটি নবীন চিকিৎসকদের উৎসাহ, স্বীকৃতি ও অনুপ্রেরণার এক অনন্য মঞ্চে পরিণত হয়। সাধারণ মানুষের কাছে চিকিৎসা শিক্ষার মেধাক্রম তুলে ধরতে এবং মেধাবী শিক্ষার্থীদের প্রাপ্য সম্মান প্রদানে এই ব্যতিক্রমী আয়োজন করে প্রতিষ্ঠানটি।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। তিনি বলেন—
“বাংলাদেশের চিকিৎসা শিক্ষা দ্রুত বিশ্বমানের দিকে এগিয়ে যাচ্ছে। আজকের এই মেধাবীরা আগামী দিনের স্বাস্থ্যসেবাকে আরও দৃঢ় করবে।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা প্রীতি চক্রবর্ত্তী।
স্বাগত বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং এই সম্মাননার প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। তিনি বলেন—
“মেধা বিকাশ ও উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করতেই আমাদের এই উদ্যোগ। ইউনিভার্সেল মেডিকেল কলেজ সর্বদা মানবিকতা ও মেধার সম্মান প্রদানে অঙ্গীকারবদ্ধ।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

অধ্যাপক ডা. মো: মোস্তাক আহাম্মদ, ডিন, চিকিৎসা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়

অধ্যাপক ডা. উত্তম কুমার পাল, অধ্যক্ষ, ইউনিভার্সেল মেডিকেল কলেজ

গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক ডা. আব্দুন নূর তুষার

অধ্যাপক ডা. একেএম খালেকুজ্জামান দীপু, বিভাগীয় প্রধান (অর্থোপেডিক), ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল
 

বক্তারা বলেন, দেশে চিকিৎসা শিক্ষায় মেধাকে সামনে আনা এবং নতুন প্রজন্মকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে এই সম্মাননা একটি যুগান্তকারী উদ্যোগ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ ১০ জিনিয়াস ইন্টার্ন ডাক্তার

১) ডা. উমাইর আফিফ, ঢাকা মেডিকেল কলেজ — ১৩২০
২) ডা. তাহমিদ মিহদা ফেরদৌস, ময়মনসিংহ মেডিকেল কলেজ — ১৩১৯
৩) ডা. জান্নাতুল ফেরদৌস, ময়মনসিংহ মেডিকেল কলেজ — ১৩০৭
৪) ডা. মিথিলা ফারজানা, ঢাকা মেডিকেল কলেজ — ১২৯৩
৫) ডা. ইফফাত আমান অত্রি, মুগদা মেডিকেল কলেজ — ১২৮৬
৬) ডা. এ. আর. জান্নাতুল নাঈমা রশ্নি, ঢাকা মেডিকেল কলেজ — ১২৮২
৭) ডা. শাহ মোঃ ফরিদ উদ্দিন, ঢাকা মেডিকেল কলেজ — ১২৭৬
৮) ডা. পারমিতা দেবনাথ, ময়মনসিংহ মেডিকেল কলেজ — ১২৭৫ (যুগ্ম)
৮) ডা. কাজী জান্নাতুল শশীপ্রভা, ময়মনসিংহ মেডিকেল কলেজ — ১২৭৫ (যুগ্ম)
১০) ডা. স্টুটি রিমাল (নেপাল), ঢাকা মেডিকেল কলেজ — ১২৬৮

শীর্ষস্থানীয় এই ১০ মেধাবী ইন্টার্ন চিকিৎসকের হাতে সম্মাননা ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট ও লিটম্যান ক্ল্যাসিক স্টেথোস্কোপ তুলে দেন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী এবং ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।

অনুষ্ঠানে অতিথিদেরও বিশেষ শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল জানায়— চিকিৎসা শিক্ষায় উৎকর্ষতা ধরে রাখতে ভবিষ্যতেও এই সম্মাননা নিয়মিতভাবে আয়োজন করা হবে।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চ্যানেল আই-এর জনপ্রিয় উপস্থাপিকা সামন্তা ইসলাম।


বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ

বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে জয় করলেন ভয়ঙ্কর ও টেকনিক্যালি কঠিন মাউন্ট মাকালু।গত ২ মে, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে, নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাকালু শিখরে পৌঁছান তিনি। এটি বাবর আলীর

১৮ দিন আগে


ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান
ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে রাজধানীর কলাবাগানে অবস্থিত বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এর আধুনিক ও দৃষ্টিনন্দন সংস্করণ আজ শুভ উদ্বোধন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন।কলাবাগান এসটিএস-এর সংস্কার কাজ উদ্বোধন শেষে প্রশাসক বলেন,...

১ মাস আগে


চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, নালিশি মামলায় আদেশ
চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, নালিশি মামলায় আদেশ

ইসকনের বহিষ্কৃত নেতা ও সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অন্যতম আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী-কে একটি নালিশি মামলায় জামিন দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন এ আদেশ দেন।এর আগে সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন-এর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে...

১ মাস আগে


সাভারে মাদরাসায় শিক্ষার্থীদের মারামারিতে এক কিশোরের মৃত্যু
সাভারে মাদরাসায় শিক্ষার্থীদের মারামারিতে এক কিশোরের মৃত্যু

হেমায়েতপুর এলাকায় একটি মাদরাসায় দুই শিক্ষার্থীর মধ্যে মারামারির ঘটনায় মো. গোলাম রহিম (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এর জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের ভাই মো. রাব্বি জানান,

১ মাস আগে

Dr.Mahfuzul Alom