জাতীয়

ঢাকা সফরে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী; বৈঠকে প্রাধান্য পাচ্ছে ব্যবসা ও প্রতিরক্ষা

অনলাইন ডেস্ক

১৩ মাস আগে


ঢাকা সফরে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী; বৈঠকে প্রাধান্য পাচ্ছে ব্যবসা ও প্রতিরক্ষা

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রসচিব পর্যায়ের চতুর্থ দফার বৈঠকে যোগ দিতে ঢাকায় আসছেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চি। দুই দিনের সফরে তিনি আগামী সোমবার (৬ অক্টোবর) ঢাকায় পৌঁছাবেন।

আগামী ৭ অক্টোবর এই গুরুত্বপূর্ণ পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে তুরস্কের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চি। অন্যদিকে, বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে পাঁচ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই 'ফ‌রেন অফিস কনসাল‌টেশন' বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনায় বিশেষত ব্যবসা-বাণিজ্য এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে জানা গেছে।

উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চির ঢাকা সফরকালে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সাক্ষাতের কর্মসূচি রয়েছে। তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান-এর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

এছাড়াও, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাদের সঙ্গেও পৃথক বৈঠকে মিলিত হবেন।


নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে
নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে

দেশে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার পর পাওয়া যায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। তবে নতুন ভোটার হতে হলে অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং সম্পন্ন করতে হবে বায়োমেট্রিক নিবন্ধন।নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের জাতীয়...

১০ মিনিট আগে


Garment worker
Garment worker

পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে আবারও বৈঠকে বসছে মজুরি বোর্ডতৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ড আবারও সভা ডেকেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ...

১২ ঘন্টা আগে


পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।এ সফরে স্পিকারের সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী,

১ দিন আগে


ন্যূনতম মজুরি ২২ হাজারের দাবি শ্রমিকদের মালিকদের ১৫ হাজার ৮০০
ন্যূনতম মজুরি ২২ হাজারের দাবি শ্রমিকদের মালিকদের ১৫ হাজার ৮০০

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ (২৪ নভেম্বর) আবারও বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। গতকাল সোমবার (২৩ নভেম্বর) প্রায় আট ঘণ্টা আলোচনা করেও মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে কোনো ঐকমত্য হয়নি। সর্বশেষ আলোচনায় শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা এবং মালিকপক্ষ ১৫ হাজার ৮০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে। সোমবার বোর্ডের তৃতীয় সভায়...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom